বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আদিনা ফজলুল হক সরকারি কলেজে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে।
দিনের সূচনায় ১৯৭১ সালের ২৫ মার্চসহ নয়মাস ব্যাপী মুক্তিযুদ্ধ চলাকালে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন অধ্যক্ষ ও উপাধ্যক্ষসহ শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীরা।
বুধবার বেলা ১১টায় কলেজ মিলনায়তনে আলোচনা সভা হয়।
অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোঃ মোজাহারুল ইসলাম তরু’র সভাপতিত্বে আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট শিক্ষাবিদ মোহাঃ জিল্লার রহমান ও বিশিষ্ট সমাজ সেবক সাংস্কৃতিক ব্যক্তিত্ব শফিকুল আলম ভোতা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ ইমানুল হক, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোঃ আসগার হোসেন, উদযাপন কমিটির আহ্বায়ক রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ জিয়াউল হক, ছাত্রনেতা মোঃ নাগিব রেসাদ রিফাত ও ছাত্রনেতা মোঃ মাহবুবুর রহমান। জোহর এর নামাজের পর কলেজ মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। #















