BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

পাকিস্তানে বিস্ফোরকভর্তি ট্রাক নিয়ে হামলা, নিহত-৯

পাকিস্তানে বিস্ফোরকভর্তি ট্রাক নিয়ে হামলা, নিহত-৯

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সশস্ত্র ব্যক্তিরা বিস্ফোরকভর্তি ট্রাক এবং বন্দুক নিয়ে একটি নিরাপত্তা চৌকিতে ভয়াবহ হামলা চালায়। এতে অন্তত ৯ জন আধাসামরিক বাহিনীর সদস্য নিহত হয়েছেন।

শুক্রবার কর্মকর্তারা এ খবর জানিয়েছেন।

আফগানিস্তান সীমান্তের কাছে একই এলাকায় গত সপ্তাহেও একটি গাড়ি বোমা ও মর্টার হামলায় ২১ জন নিহত হয়েছিল। সেই ঘটনার কয়েকদিন পরই বৃহস্পতিবার বাজাউর জেলায় এই নতুন হামলা ঘটে।

পেশোয়ারের এক ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা বলেন, ‘এই হামলায় ৯ জন আধাসামরিক সদস্য এবং ১০ জন জঙ্গি নিহত হয়েছে।

তিনি জানান, হামলাকারীরা বিস্ফোরকভর্তি গাড়ি চৌকির গেটের ভেতরে ঢুকিয়ে দেয়।

তিনি আরো জানান, দীর্ঘ সময় ধরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলি চলার পর হামলাকারীরা পালিয়ে যায়।

এই ঘটনায় নিরাপত্তা বাহিনীর অন্তত ৩৫ জন সদস্য আহত হয়েছেন। বাজাউরের আরেকজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন।

এই হামলার দায় স্বীকার করেছে ওই এলাকায় সক্রিয় জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান।

কর্মকর্তারা জানিয়েছেন, বাজাউরের ইনায়েত কিল্লি এলাকায় আরেকটি ফ্রন্টিয়ার কোর ক্যাম্পের ভেতরে মর্টারের গোলা এসে পড়লে তিনজন নিরাপত্তাকর্মী আহত হন।

বাজাউরের এই সহিংসতার আগে রবিবার বান্নুর ফতেহ খেল এলাকায় একটি গাড়ি বোমা হামলায় ১৫ জন নিহত এবং ৭ই মে হাঙ্গু জেলার থাল এলাকার একটি বাজারে মর্টার হামলায় ছয়জনের প্রাণহানি ঘটে।

পাকিস্তান সন্ত্রাসী আস্তানা আশ্রয় দেওয়ার জন্য আফগানিস্তানকে দায়ী করেছে। তবে এই অভিযোগ আফগানিস্তান অস্বীকার করেছে।

প্রতিবেশী দেশ দুটির মধ্যে শীতল সম্পর্ক সাম্প্রতিক মাসগুলোতে মারাত্মক সশস্ত্র সংঘাতে রূপ নিয়েছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
তুষির গানে মুগ্ধ শ্রোতারা! ছবিতেও কি নারীরা নিরাপদ নয়? প্রশ্ন তুললেন ভূমি রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ মাদক কারবারি আটক র‌্যাব-৫ রাজশাহী কর্তৃক মাদকসহ আটক-৫ মেঘনার বুকে ঝড়ের কবলে সি-ট্রাক, অল্পের জন্য রক্ষা পেলেন ৫ শতাধিক যাত্রী বরিশালে কালবৈশাখীর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, বিদ্যুৎহীন ৫ উপজেলা বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ জামালপুরে জানাযায় যাওয়ার পথে বাস চাপায় বৃদ্ধ নিহত সৌদি আরব, কাতার, পাকিস্তান ইসরায়েলকে স্বীকৃতি দিক, ট্রাম্প চাইলেও এটা কি সম্ভব কিয়েভের ‘গুরুত্বপূর্ণ স্থাপনায় ধারাবাহিক’ হামলার হুমকি রাশিয়ার, বিদেশিদের শহর ছাড়ার আহ্বান