BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

দায়িত্ব পালনের পাশাপাশি প্রযুক্তি ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছে আনসার বাহিনী : প্রধানমন্ত্রী

দায়িত্ব পালনের পাশাপাশি প্রযুক্তি ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছে আনসার বাহিনী : প্রধানমন্ত্রী

গাজীপুর প্রতিনিধি: বাংলাদেশ আনসার বাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন প্রযুক্তি ও দেশে-বিদেশে কর্মসংস্থান তৈরিতে বিশেষ ভূমিকা রাখছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২০ মে) সকাল ১০টায় গাজীপুরের সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ভিডিপি একাডেমির মিলনায়তনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬ : ব্যুত্থান মহড়া প্রদর্শনী অনুষ্ঠানে যোগদান দিয়ে তিনি এ কথা জানান।

দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোর নিরাপত্তায় আনসার বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করে থাকে জানিয়ে তারেক রহমান বলেন, গ্রাম থেকে শহর বন্দর এবং পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলগুলোতে আনসার বাহিনী দায়িত্বের সঙ্গে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দেশে অস্থিতিশীল ও অরাজকতা শুরু হয়েছিল। দেশের শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে আনসার বাহিনীর সদস্যরা গ্রাম ও শহরে আনসার বাহিনী একত্র হয়ে কাজ করেছে। দুর্যোগ কালে আনসার বাহিনী দেশের মানুষের সেবা নিশ্চিত করেছে। তাদের এমন কর্মকাণ্ডের কারণে এই বাহিনী একটি স্বতন্ত্র ও শৃঙ্খলা বাহিনীর মর্যাদা লাভ করেছে।

এসময় নানা ধরনের প্রযুক্তি তৈরির পাশাপাশি বাহিনীর ১৩ হাজারের বেশি ফ্রিলান্সিং ও ফিল্ড ভিডিপি সদস্যরা বিভিন্ন জাতি গোষ্ঠীর মধ্যে আস্থা ও সম্প্রতি জোরদারে সক্রিয় ভূমিকা রাখছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

এর আগে, আজ সকাল ৯টায় আনসার ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন প্রধানমন্ত্রী। পরে তিনি আনসারদের মৌলিক প্রশিক্ষণ ও কুচকাওয়াজ অনুষ্ঠান উপভোগ শেষে আনসার বাহিনীর মিলনায়তনে যোগদান করে বক্তব্য রাখেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাজীপুর প্রতিনিধি মো. সাইফুল ইসলাম সাইফুল। #

এইরকম আরও খবর


Deprecated: explode(): Passing null to parameter #2 ($string) of type string is deprecated in /home/btcnewscom/public_html/wp-content/plugins/epic-news-element/includes/helper.php on line 1509

Deprecated: explode(): Passing null to parameter #2 ($string) of type string is deprecated in /home/btcnewscom/public_html/wp-content/plugins/epic-news-element/includes/helper.php on line 1509

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
তুষির গানে মুগ্ধ শ্রোতারা! ছবিতেও কি নারীরা নিরাপদ নয়? প্রশ্ন তুললেন ভূমি রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ মাদক কারবারি আটক র‌্যাব-৫ রাজশাহী কর্তৃক মাদকসহ আটক-৫ মেঘনার বুকে ঝড়ের কবলে সি-ট্রাক, অল্পের জন্য রক্ষা পেলেন ৫ শতাধিক যাত্রী বরিশালে কালবৈশাখীর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, বিদ্যুৎহীন ৫ উপজেলা বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ জামালপুরে জানাযায় যাওয়ার পথে বাস চাপায় বৃদ্ধ নিহত সৌদি আরব, কাতার, পাকিস্তান ইসরায়েলকে স্বীকৃতি দিক, ট্রাম্প চাইলেও এটা কি সম্ভব কিয়েভের ‘গুরুত্বপূর্ণ স্থাপনায় ধারাবাহিক’ হামলার হুমকি রাশিয়ার, বিদেশিদের শহর ছাড়ার আহ্বান