BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

তিন বিয়ে করেও আক্ষেপ অভিনেত্রীর

তিন বিয়ে করেও আক্ষেপ অভিনেত্রীর

বিটিসি বিনোদন ডেস্ক: ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা মন্তব্য করে আলোচনায় এসেছেন মালায়লাম অভিনেত্রী মীরা বাসুদেবন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জীবনের দীর্ঘ ১৭ বছর তিনটি ব্যর্থ দাম্পত্য সম্পর্কে কাটিয়ে দেওয়াটা এখন তার সবচেয়ে বড় আফসোস।

৪৪ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘আমি প্রায়ই আমার ছেলেকে বলি, আমি জীবনের ১৭টা বছর তিনটি ভুল বিয়েতে নষ্ট করেছি। এই সময়টা আমি যদি নিজের কাজ, ক্যারিয়ার বা ভালোবাসার বিষয়গুলোতে দিতাম, তাহলে আরো অনেক কিছু অর্জন করতে পারতাম।’

অতীতের সম্পর্কগুলো নিয়ে হতাশার কথাও তুলে ধরেন তিনি। মীরার কথায়, ‘আমি এমন মানুষের পেছনে সময় দিয়েছি, যারা আমাকে কখনো গুরুত্ব দেয়নি বা সম্মান করেনি।

পরিবার, বাবা-মা ও বোনের সঙ্গে আরো বেশি সময় কাটাতে পারতাম, কিন্তু তা হয়নি।’

চলতি বছরের শুরুতেও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে মীরা বলেন, অতীত লুকিয়ে রাখার কিছু নেই। বরং ভুল থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে জীবন গুছিয়ে নিতে চান তিনি।

বর্তমানে অভিনয় ও কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন বলেও জানান এই অভিনেত্রী।

ব্যক্তিগত জীবনে প্রথমবার ২০০৫ সালে ব্যবসায়ী বিশাল আগারওয়ালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মীরা। তবে পাঁচ বছরের মাথায় ২০১০ সালে সেই সম্পর্ক বিচ্ছেদে গড়ায়।

এরপর ২০১২ সালে মালয়ালম অভিনেতা জন কোকেনকে বিয়ে করেন তিনি। এই সংসারে তাদের একটি পুত্রসন্তান রয়েছে। কিন্তু সেই সম্পর্কও দীর্ঘস্থায়ী হয়নি।

২০১৬ সালে তাদের বিচ্ছেদ হয়।

সবশেষে ২০২৪ সালে চিত্রগ্রাহক বিপিন পুথিয়াঙ্কমের সঙ্গে তৃতীয়বারের মতো সংসার শুরু করেন মীরা। তবে এক বছরের মধ্যেই ২০২৫ সালে সেই সম্পর্কও ভেঙে যায়।

১৯৮২ সালের ২৯ জানুয়ারি ভারতের মুম্বাইয়ে এক তামিল পরিবারে জন্মগ্রহণ করেন মীরা বাসুদেবন।

২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত বলিউডের ‘রুলস : পেয়ার কা সুপারহিট ফর্মুলা’ সিনেমায় দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তার। ২০০৫ সালের ‘তাপমাত্রা’ সিনেমায় মোহনলালের বিপরীতে অভিনয় করে ব্যাপক প্রশংসা পান মীরা।

এ ছাড়া ‘ওরুভান’, ‘একান্তম’, ‘কুট্টিমামা’সহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি।

তার ছোট বোন অশ্বিনী, যিনি সালমান খান অভিনীত ‘জনম সামঝা করো’ সিনেমা শিশুশিল্পী হিসাবে খ্যাতি অর্জন করেছিলেন।

এ ছাড়া ওরুভান, একান্তম এবং কুট্টিমামাসহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
তুষির গানে মুগ্ধ শ্রোতারা! ছবিতেও কি নারীরা নিরাপদ নয়? প্রশ্ন তুললেন ভূমি রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ মাদক কারবারি আটক র‌্যাব-৫ রাজশাহী কর্তৃক মাদকসহ আটক-৫ মেঘনার বুকে ঝড়ের কবলে সি-ট্রাক, অল্পের জন্য রক্ষা পেলেন ৫ শতাধিক যাত্রী বরিশালে কালবৈশাখীর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, বিদ্যুৎহীন ৫ উপজেলা বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ জামালপুরে জানাযায় যাওয়ার পথে বাস চাপায় বৃদ্ধ নিহত সৌদি আরব, কাতার, পাকিস্তান ইসরায়েলকে স্বীকৃতি দিক, ট্রাম্প চাইলেও এটা কি সম্ভব কিয়েভের ‘গুরুত্বপূর্ণ স্থাপনায় ধারাবাহিক’ হামলার হুমকি রাশিয়ার, বিদেশিদের শহর ছাড়ার আহ্বান