BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

চাঁদপুরে ইপিজেড স্থাপনের আশ্বাস প্রধানমন্ত্রী’র

চাঁদপুরে ইপিজেড স্থাপনের আশ্বাস প্রধানমন্ত্রী’র

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে একটি আধুনিক রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপনের দাবির বিষয়ে ইতিবাচক ও সুনির্দিষ্ট আশ্বাস দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৬ মে) বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেছেন, সব ধরনের সম্ভাব্যতা যাচাই ও বাস্তবতা বিবেচনা করে পরিকল্পনাটি কার্যকর ও বাস্তবসম্মত হলে দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ গ্রহণ করবে সরকার।

প্রধানমন্ত্রী বলেন, চাঁদপুরে ইপিজেডের দাবি তোলা হয়েছে। সবকিছু বিবেচনা করে, সম্ভাব্যতা যাচাই করে এই ইপিজেডের কাজ যদি বাস্তবসম্মত হয়, তাহলে ইনশাআল্লাহ আমরা দ্রুত চাঁদপুরে এটি বাস্তবায়ন করবো।

তিনি আরও বলেন, এর মাধ্যমে কেবল এই এলাকার সন্তানদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে না, বরং দেশের অন্যান্য অঞ্চলের যুবকদের জন্যও কর্মসংস্থানের বিশাল সুযোগ সৃষ্টি হবে। শিল্পায়নের মাধ্যমে চাঁদপুরকে অর্থনৈতিকভাবে আরও এগিয়ে নেওয়াই সরকারের মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে কেন্দ্র করে অনুষ্ঠানে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দক্ষ মানবসম্পদ তৈরি করা সরকারের অন্যতম অগ্রাধিকার জানিয়ে তারেক রহমান চাঁদপুরে প্রতিষ্ঠিত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ তুলে ধরেন।

তিনি বলেন, আমরা চাই চাঁদপুরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে ছেলে-মেয়ে নির্বিশেষে তরুণ সমাজকে দক্ষ হিসেবে গড়ে তুলতে, যাতে তারা দেশেই হোক কিংবা বিদেশে—নিজেদের যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে।

স্থানীয়রা মনে করছেন, চাঁদপুরে ইপিজেড স্থাপিত হলে জেলায় নতুন শিল্পকারখানা গড়ে উঠবে, বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং জেলার সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে এক নতুন গতি আসবে।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহদী আমিন, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মমিনুল হকসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁদপুর প্রতিনিধি আলী জাকের রেজা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
তুষির গানে মুগ্ধ শ্রোতারা! ছবিতেও কি নারীরা নিরাপদ নয়? প্রশ্ন তুললেন ভূমি রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ মাদক কারবারি আটক র‌্যাব-৫ রাজশাহী কর্তৃক মাদকসহ আটক-৫ মেঘনার বুকে ঝড়ের কবলে সি-ট্রাক, অল্পের জন্য রক্ষা পেলেন ৫ শতাধিক যাত্রী বরিশালে কালবৈশাখীর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, বিদ্যুৎহীন ৫ উপজেলা বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ জামালপুরে জানাযায় যাওয়ার পথে বাস চাপায় বৃদ্ধ নিহত সৌদি আরব, কাতার, পাকিস্তান ইসরায়েলকে স্বীকৃতি দিক, ট্রাম্প চাইলেও এটা কি সম্ভব কিয়েভের ‘গুরুত্বপূর্ণ স্থাপনায় ধারাবাহিক’ হামলার হুমকি রাশিয়ার, বিদেশিদের শহর ছাড়ার আহ্বান