BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

গণমাধ্যমে মনগড়া টিআরপি-প্রচার সংখ্যা দিয়ে বিজ্ঞাপন বণ্টন হবে না :

গণমাধ্যমে মনগড়া টিআরপি-প্রচার সংখ্যা দিয়ে বিজ্ঞাপন বণ্টন হবে না :

ঢাকা প্রতিনিধি: মনগড়া তথ্যের ভিত্তিতে টেলিভিশন চ্যানেলের টিআরপি ও পত্রিকার প্রচারসংখ্যা ধরে বিজ্ঞাপন বণ্টনের ব্যবস্থা থেকে সরকার ধীরে ধীরে বেরিয়ে আসবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

রোববার (১৭ মে) সচিবালয়ে টেলিভিশন এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, বর্তমানে প্রচলিত টিআরপি এবং পত্রিকার ছাপা সংখ্যার তথ্য অনেক ক্ষেত্রেই বাস্তবসম্মত নয়। তাই ভবিষ্যতে একটি নির্ভরযোগ্য ও ডিজিটাল ভিত্তিক পরিমাপ ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, মাত্র সীমিত নমুনার টিআরপি দিয়ে দেশের কোটি দর্শকের হিসাব নির্ধারণ করা কিংবা মনগড়া ছাপা সংখ্যা ধরে বিজ্ঞাপন বণ্টন করা গ্রহণযোগ্য নয়।

তথ্যমন্ত্রী জানান, আধুনিক প্রযুক্তির মাধ্যমে টেলিভিশনের দর্শকসংখ্যা ও পত্রিকার প্রকৃত ছাপার সংখ্যা নির্ভুলভাবে নির্ধারণের ব্যবস্থা করা হবে। এর ভিত্তিতেই ভবিষ্যতে বিজ্ঞাপনসহ বিভিন্ন সুবিধা বণ্টন করা হবে।

তিনি বলেন, সঠিক ডিজিটাল টিআরপি ও প্রিন্ট কাউন্টিং ব্যবস্থা চালু হলে তথ্যের স্বচ্ছতা নিশ্চিত হবে এবং সিদ্ধান্ত গ্রহণ আরও বাস্তবভিত্তিক হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মারুফ সরকার। #

এইরকম আরও খবর


Deprecated: explode(): Passing null to parameter #2 ($string) of type string is deprecated in /home/btcnewscom/public_html/wp-content/plugins/epic-news-element/includes/helper.php on line 1509

Deprecated: explode(): Passing null to parameter #2 ($string) of type string is deprecated in /home/btcnewscom/public_html/wp-content/plugins/epic-news-element/includes/helper.php on line 1509

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
তুষির গানে মুগ্ধ শ্রোতারা! ছবিতেও কি নারীরা নিরাপদ নয়? প্রশ্ন তুললেন ভূমি রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ মাদক কারবারি আটক র‌্যাব-৫ রাজশাহী কর্তৃক মাদকসহ আটক-৫ মেঘনার বুকে ঝড়ের কবলে সি-ট্রাক, অল্পের জন্য রক্ষা পেলেন ৫ শতাধিক যাত্রী বরিশালে কালবৈশাখীর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, বিদ্যুৎহীন ৫ উপজেলা বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ জামালপুরে জানাযায় যাওয়ার পথে বাস চাপায় বৃদ্ধ নিহত সৌদি আরব, কাতার, পাকিস্তান ইসরায়েলকে স্বীকৃতি দিক, ট্রাম্প চাইলেও এটা কি সম্ভব কিয়েভের ‘গুরুত্বপূর্ণ স্থাপনায় ধারাবাহিক’ হামলার হুমকি রাশিয়ার, বিদেশিদের শহর ছাড়ার আহ্বান