BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লায় প্রধানমন্ত্রী, উচ্ছ্বসিত নেতাকর্মী ও সাধারণ মানুষ

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী, অংশ নেবেন একাধিক কর্মসূচিতে

কুমিল্লা ব্যুরো: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শনিবার (১৬ মে) চাঁদপুর সফরের উদ্দেশ্যে কুমিল্লায় প্রবেশ করেছেন। তিনি ইতোমধ্যে দাউদকান্দি উপজেলায় খন্দকার মোশাররফ হোসেনের আসন অতিক্রম করেছেন।

এ সময় নেতাকর্মীরা সবাই ব্যানার-ফেস্টুন নিয়ে শুভেচ্ছা জানান তারেক রহমানকে।

চাঁদপুর সফরে যাওয়ার পথে কুমিল্লার বরুরা উপজেলার লক্ষ্মীপুরে পথসভা করবেন প্রধানমন্ত্রী। কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের বিভিন্ন পয়েন্টে প্রতিটি উপজেলায় নেতাকর্মীদের উপস্থিতি লক্ষণীয়।

জানা যায়, দাউদকান্দিতে খন্দকার মোশাররফ হোসেন, ইলিয়টগঞ্জে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের নেতাকর্মী, দাউদকান্দিতে এমপি আতিকুল ইসলাম শাওন, বুড়িচং উপজেলার নিমসার বাজারে এমপি জসিম উদ্দিন ও কুমিল্লা পদুয়ার বাজারে এমপি মনিরুল হক চৌধুরীর নেতাকর্মীরা উপস্থিত হয়ে স্বাগত জানান প্রধানমন্ত্রীকে।

আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আসছেন জানিয়ে মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভুঁইয়া বলেন, ‘আমাদের মাঝে আনন্দের সীমা নেই। আমরা মাননীয় ধর্মমন্ত্রীর নির্দেশে ১০ হাজার নেতাকর্মী নিয়ে ইলিয়টগঞ্জ বাজারে তাকে স্বাগত জানাতে আসছি।’

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুমিল্লা ব্যুরো প্রধান আব্দুল্লাহ আল মানছুর। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
তুষির গানে মুগ্ধ শ্রোতারা! ছবিতেও কি নারীরা নিরাপদ নয়? প্রশ্ন তুললেন ভূমি রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ মাদক কারবারি আটক র‌্যাব-৫ রাজশাহী কর্তৃক মাদকসহ আটক-৫ মেঘনার বুকে ঝড়ের কবলে সি-ট্রাক, অল্পের জন্য রক্ষা পেলেন ৫ শতাধিক যাত্রী বরিশালে কালবৈশাখীর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, বিদ্যুৎহীন ৫ উপজেলা বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ জামালপুরে জানাযায় যাওয়ার পথে বাস চাপায় বৃদ্ধ নিহত সৌদি আরব, কাতার, পাকিস্তান ইসরায়েলকে স্বীকৃতি দিক, ট্রাম্প চাইলেও এটা কি সম্ভব কিয়েভের ‘গুরুত্বপূর্ণ স্থাপনায় ধারাবাহিক’ হামলার হুমকি রাশিয়ার, বিদেশিদের শহর ছাড়ার আহ্বান