আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি চড়ক পূজাস্থলে মাদক বেচাকেনার সময় দুই মাদক কারবােির গ্রেপ্তার ও তাদের হেফাজত থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ হাজার ২৫০ টাকা উদ্ধার করেছে পুলিশ।
গত মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে আদমদীঘি উপজেলার চড়কতলা পুজা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, আদমদীঘি চড়কতলা মাঝিপাাড়ার নলেশ চন্দ্র মন্ডলের ছেলে নিতিশ চন্দ্র মন্ডল (৪৫) ও দুপচাঁচিয়া উপজেলার উনাহত সিংড়া গ্রামের শাহাদত হোসেনের ছেলে আলী হাসান (৪২)।
আদমদীঘি থানা পুলিশ জানায় গত মঙ্গলবার ছিল হিন্দু ধর্মাম্বলি সম্প্রদায়ের চড়ক পূজা। বিকেলে পূজা চলাকালে এলাকায় মাদকদ্রব্য বেচাকেনা করার সময় পুলিশ উল্লেখিত দুই মাদক কারবারিকে আটক করার পর তাদের দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও মাদক বিক্রির ১ হাজার ২৫০ টাকা জব্দ করা হয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, এদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে পরদিন বুধবার আদালতে পাঠনো হয়েছে। #















