টাঙ্গাইল (সদর) প্রতিনিধি: টাঙ্গাইলে শহীদ মির্জা আবু রায়হান জগলুর ৩৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে টাঙ্গাইল শহীদ মির্জা আবু রায়হান জগলুর স্মরণে শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি পালন করা হয়।
আজ রবিবার সকালে জেলা ছাত্রদলের উদ্যোগে একটি র্যালী বের হযয় বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জগলুর স্মৃতি স্তম্বে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
এসময় বিএনপির বিভিন্ন নেতা নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৮৭ সালের ৮ ফেব্রুয়ারি বাসভাড়া আন্দোলনের সময় সেনাবাহিনীর গুলিতে শহীদ হন মির্জা আবু রায়হান জগলু। তাঁর আত্মত্যাগ গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রেরণা হয়ে থাকবে। এ সময় জেলা ছাত্রদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর টাঙ্গাইল (সদর) প্রতিনিধি মো. রফিকুল ইসলাম। #















