BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

“আনন্দ ভাগাভাগিতে-আমরা সবাই একসাথে” ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর এক যুগপূর্তি উদযাপন ॥ ই-পেপার উদ্বোধন

“আনন্দ ভাগাভাগিতে-আমরা সবাই একসাথে” ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর এক যুগপূর্তি উদযাপন ॥ ই-পেপার উদ্বোধন

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: “আনন্দ ভাগাভাগিতে-আমরা সবাই একসাথে” শ্লোগানে ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর যুগপূর্তি উদযাপন ও ‘দর্পণ’ এর ই-পেপার উদ্বোধন অনুষ্ঠান হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।

পহেলা বৈশাখ ১৪ এপ্রিল (মঙ্গলবার) বেলা ১২টায় জেলা শহরের বাবু গিরিশ চন্দ্র মৌলিক মার্কেট (শিল্পকলা মার্কেট) এর ৪র্থ তলায় ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর নিজস্ব কার্যালয়ের পার্শ্ববর্তী ‘শিক্ষক সমিতি’ মিলনায়তনে এই অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

চাঁপাই দর্পণ উপদেষ্টা পরিষদের সহ-সভাপতি এনামুল হক তুফানের সভাপতিত্বে যুগপূর্তি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর প্রকাশক ও সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু।

রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকায় ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর যুগপূর্তি উদযাপন ও ই-পেপার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিতে না পারলেও ‘চাঁপাই দর্পণ’ এর সার্বিক মঙ্গল কামনা ও আগামী দিনে আরও সফলতা কামনা করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী।

‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর যুগপূর্তি উদযাপন ও ই-পেপার উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি হোসেন শাহনেওয়াজ, চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল আলম, সাপ্তাহিক সোনামসজিদ এর প্রতিষ্ঠাতা সম্পাদক মোহাঃ জোনাব আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক শহীদুল হুদা অলক, দৈনিক গৌড় বাংলার প্রকাশক ও সম্পাদক মোঃ হাসিব হোসেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষক-কর্মচারী কল্যান তহবিল এর সাধারণ সম্পাদক মোঃ আসলাম কবির। অনুষ্ঠানে সম্মানিত অতিথি কে ফুলেল শুভেচ্ছা জানান চ্যানেল আই দর্শক ফোরাম চাঁপাইনবাবগঞ্জ এর সদস্য আলহাজ্ব শামসুল হক। বিশেষ অতিথিদের কে ফুলেল শুভেচ্ছা জানান, ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু ও অন্যান্য প্রতিনিধিরা।

অনুষ্ঠানে ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর প্রকাশক ও সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু কে ফুলেল শুভেচ্ছা জানান, জেলা পুলিশের পক্ষ থেকে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, নাচোল সাংবাদিক সমাজের পক্ষ থেকে ‘চাঁপাই দর্পণ’ এর নাচোল স্টাফ রিপোর্টার সাকিল রেজা ও পৌর প্রতিনিধি মোঃ মুকতার আলী, শিক্ষক সমাজের পক্ষ থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষক-কর্মচারী কল্যান তহবিল এর সাধারণ সম্পাদক মোঃ আসলাম কবির। যুগপূর্তি অনুষ্ঠানে ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এ সর্বোচ্চ বিজ্ঞাপনদাতা বদিউজ্জামান রাজা বাবু কে শুভেচ্ছা উপহার তুলে দেন অতিথিরা। শেষে সকলকে নিয়ে কেক কাটেন অতিথিগণ।

বক্তারা, চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে প্রকাশিত ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর ১২ বছর পার করে ১৩ বছরে পদার্পণ কে একটি সাহসি কর্মকান্ড উল্লেখ করে আগামী দিনে আরও সফলভাবে এগিয়ে যাওয়ার আশাবাদ অতিথিদের। ই-পেপার উদ্বোধন, বর্তমান ডিজিটাল সময়ের সাথে তাল মিলিয়ে নেয়া এই পদক্ষেপের প্রসংশাও করেন আলোচকগণ।

‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর উত্তরোত্তর উন্নতি ও সাফল্য কামনা করেন বক্তারা। এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ডিবি ওসি) মোঃ ওবাইদুল ইসলাম, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ একরামুল হোসাইন পিপিএম, ট্রাফিক ইন্সপেক্টর মোঃ সফিকুল আলম, চাঁপাই দর্পণ উপদেষ্টা পরিষদের সদস্য মোঃ মানিক রায়হান, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, মডেল প্রেসক্লাবের সভাপতি ফেরদৌস সিহানুক শান্ত, চাঁপাই প্রেসক্লাবের সভাপতি মোঃ আকতারুজ্জামান, গোমস্তাপুর নিজস্ব প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম, ভোলাহাট প্রতিনিধি রুবেল আহমেদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। যুগপূর্তি অনুষ্ঠানে উপস্থিত সকলে প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দীর্ঘদিন থেকে অবহেলিত ও সরকারী সুবিধা বঞ্চিত থেকে সম্প্রতি ডিএফপি তালিকাভূক্ত হওয়ায় জেলার সকল সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান প্রধানের সু-দৃষ্টি কামনা করেছেন “দৈনিক চাঁপাই দর্পণ” এর প্রকাশক ও সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু। যুগপূর্তি উদযাপন অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন “দৈনিক চাঁপাই দর্পণ” এর নিজস্ব প্রতিনিধি মোঃ ইসাহাক আলী, বদিউজ্জামান রাজা বাবুসহ অনেকে।

উল্লেখ্য, পহেলা বৈশাখ, চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে প্রকাশিত “দৈনিক চাঁপাই দর্পণ” এর শুভ জন্মদিন। নানা চড়াই-উৎরায় পার করে ১২ বছর (এক যুগ) পেরিয়ে ১৩তে এ পদার্পণ করলো পত্রিকাটি। পহেলা বৈশাখ ১৪২১ বঙ্গাব্দ, ১৪ এপ্রিল ২০১৪ইং সালের এই দিনে চাঁপাইনবাবগঞ্জ জেলায় একটি দৈনিক পত্রিকা “দৈনিক চাঁপাই দর্পণ” এর আনুষ্ঠানিক উদ্বোধন হয় এবং পথচলা শুরু করে। সাফল্যের সাথে এবং সুষ্ঠুভাবে দীর্ঘ ১২টি বছর প্রকাশনার কাজ চালিয়ে আজ পহেলা বৈশাখ এক যুগ পূর্ণ করে ১৩ বছরে পা রাখলো পত্রিকাটি।

চাঁপাইনবাবগঞ্জ শহরের বাবু গিরিশ চন্দ্র মৌলিক মার্কেট (শিল্পকলা মার্কেট) এর ৪র্থ তলায় “দৈনিক চাঁপাই দর্পণ” এর নিজস্ব ভবনে বস্তুনিষ্ট, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে পত্রিকার কাজ চালিয়ে এবং নানা চড়াই-উৎরায় পার করে, নানা অনূকূল-প্রতিকূল পরিবেশ মোকাবেলা করে ১২টি বছর পার করে ১৩ বছরে পা রাখায় জেলার বিশিষ্ট জনেরা ও ‘চাঁপাই দর্পণ’ উপদেষ্টা পরিষদের সদস্যগণ, আমার চ্যানেল আই দর্শক ফোরাম চাঁপাইনবাবগঞ্জ এর সদস্যগণ, প্রকৃতি ও জীবন ক্লাবের সদস্যগণ, ‘দর্পণ ইয়ুথ ক্লাব’র সদস্যগণ, ‘দর্পণ’ পরিবারের অন্যান্য সদস্যগণ, জেলা ও শহরের বিভিন্ন বিশিষ্টজন, শুভ্যানুধ্যায়ী, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীরা জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ‘দর্পণ পরিবার’ কে।

নানা প্রতিকূল পরিবেশ মোকাবেলা করে টিকে থাকা প্রত্রিকা “দৈনিক চাঁপাই দর্পণ” পত্রিকাটি ডিএফপি তালিকাভূক্ত (সরকারী বিজ্ঞাপন ছাপানোর অনুমতি) হয়েছে ২০২৫ সালের ২৭ আগস্ট। বৃহৎ ও বহুদিনের প্রতিক্ষিত এই কাজে (ডিএফপি তালিকাভূক্ত) যাঁরা আন্তরিকভাবে সহযোগিতা করেছেন, তাঁদের কাছে কৃতজ্ঞ ‘দর্পণ পরিবার’ এর পক্ষে “দৈনিক চাঁপাই দর্পণ” এর প্রকাশক ও সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু।

পত্রিকা প্রতিষ্ঠাকালিন সময় থেকে অদ্যবধি সরকারী-বেসরকারী কর্মকর্তাসহ যাঁরা ‘দর্পণ পরিবার’র এর পাশে থেকে সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিনেও আন্তরিক সু-পরামর্শ ও সহযোগিতা কামনা করেছেন ‘দর্পণ পরিবার’।

“দৈনিক চাঁপাই দর্পণ” এর শুভ জন্মদিনে সকলের আন্তরিক সহযোগিতা ও আগামী দিনের পথচলায় আন্তরিক দোয়া কামনা করেছেন “দৈনিক চাঁপাই দর্পণ” এর সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু।

পত্রিকা প্রতিষ্ঠার এই দিনে শ্রদ্ধাভরে স্মরণ করছি, প্রয়াত সাবেক চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক সরদার সরাফত আলী, চাঁপাইনবাবগঞ্জের তৎকালিন পুলিশ সুপার বশির আহমেদসহ প্রকাশনার কাজে সহযোগিতাকারী সকল সংশ্লিষ্ট সরকারী কর্মকর্তা-কর্মচারী, শুভ্যানুধায়ী, পরামর্শদাতা এবং ‘চাঁপাই দর্পণ’ পরিবারের সাথে সংশ্লিষ্ট সকল গুনিজনকে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার-৩২ রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার জ্বালানি সংকটে স্থবির পাবনায় ইছামতী নদী খনন ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় শিশুসহ নিহত-১৭ সিরিয়ায় ১০ বছরের মার্কিন সামরিক উপস্থিতির অবসান : শেষ ঘাঁটিও ছাড়ল যুক্তরাষ্ট্র ইউরোপে হয়তো ছয় সপ্তাহের জন্য জেট ফুয়েল অবশিষ্ট আছে : আইইএ পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে ‘অসাধারণ’, পরবর্তী আলোচনাও পাকিস্তানেই : হোয়াইট হাউস ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত : হেগসেথ ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানি সেনাপ্রধান সৌদি আরবের পর দোহায় পৌঁছালেন শাহবাজ শরীফ