BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

লালমনিরহাটে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ওয়ালটনের ম্যানেজর নিহত

লালমনিরহাটে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ওয়ালটনের ম্যানেজর নিহত

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রামে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন রফিকুজ্জামান পলাশ (৩৭) নামে এক ব্যক্তি। তিনি ‘ওয়ালটন প্লাজা’পাটগ্রাম শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

‎‎শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে লালমনিরহাট- বুড়িমারী মহাসড়কে পাটগ্রাম উপজেলার শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত রফিকুজ্জামান পলাশ রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার গোলাম মোস্তফার ছেলে। তিনি দির্ঘদিন ধরে পাটগ্রাম উপজেলায় ওয়ালটন প্লেজায় কর্মরত ছিলেন।

‎পুলিশ ও প্রত্যক্ষতর্শীরা জানায়, দুপুর ১২টার দিকে রফিকুজ্জামান পলাশ শোরুমের দাপ্তরিক কাজে মোটরসাইকেল যোগে উপজেলার আলাউদ্দিন নগরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে জোংড়া ইউনিয়নের মোমিনপুর শিমুলতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বুড়িমারীগামী একটি ট্রাকের সাথে তার মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

‎পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটির চালক ট্রাকসহ দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
টেষ্ট পোষ্ট এবার রকেট লঞ্চারের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ ফ্রান্স হরমুজ প্রণালীতে কোনও যুদ্ধজাহাজ পাঠাচ্ছে না : প্রতিরক্ষামন্ত্রী ‘হতাশায় ট্রাম্প’, সাড়া দিচ্ছে না শক্তিশালী কোনো দেশ বাড়ছে যুদ্ধের তীব্রতা, মার্কিন নাগরিকদের দ্রুত মধ্যপ্রাচ্য ছাড়ার আহ্বান ‘এটি একটি যৌথ প্রচেষ্টা হওয়া দরকার’ : হরমুজ প্রণালির নিরাপত্তায় চীন-জাপান-যুক্তরাজ্যকেও পাশে চান ট্রাম্প ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ব্যবসায় ট্রাম্প পরিবার নেতানিয়াহুর এক হাতে ছয় আঙুলের ভিডিও ভাইরাল, বেরিয়ে এলো মূল তথ্য সংকটে পড়েছে ইসরায়েল