BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মেয়েদের লিগে নতুন চ্যাম্পিয়ন রাজশাহী

মেয়েদের লিগে নতুন চ্যাম্পিয়ন রাজশাহী

বিটিসি স্পোর্টস ডেস্ক: মেয়েদের ফুটবল লিগের শেষ রাউন্ডে বাংলাদেশ সেনাবাহিনী ও রাজশাহী স্টারসের ম্যাচটা হয়ে উঠেছিল অঘোষিত ফাইনাল। চ্যাম্পিয়ন হতে রাজশাহীর দরকার ছিল এক পয়েন্ট, শিরোপা দৌড়ে থাকতে সেনাবাহিনীকে জিততে হতো।

শেষ পর্যন্ত আজ কমলাপুর স্টেডিয়ামে সেনাবাহিনীর বিপক্ষে ৩-০ গোলে জিতে শিরোপা নিশ্চিত করেছে লিগের নবাগত দল রাজশাহী।‎

প্রথমার্ধে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলেছে। তবে মাঝমাঠে বল দখলে রাজশাহীর চেয়ে কিছুটা এগিয়ে ছিল সেনাবাহিনী। খেলা তৈরিতেও তারা রাজশাহীর সঙ্গে দারুণ টক্কর দিয়েছে।

রাজশাহীর বেশির ভাগ আক্রমণ সেনাবাহিনীর গোলমুখেই ভেস্তে গেছে। পুরো টুর্নামেন্টে ফর্মে থাকা আলপি আক্তারও একপ্রকার বোতলবন্দীই ছিলেন। তবে দ্বিতীয়ার্ধে আর রাজশাহীকে আটকে রাখা যায়নি। গোল পেয়ে যান আলপিও।

প্রথমার্ধে ম্যাচের ১৫ মিনিটে ফ্রি কিক পায় রাজশাহী। কিন্তু ঋতুপর্ণা চাকমার শট আটকে যায় সেনাবাহিনীর রক্ষণ দেয়ালে। এর দুই মিনিট পর প্রতিপক্ষ গোলকিপার রুপনা চাকমাকে একা পেয়েও নিশানা খুঁজে পাননি সেনাবাহিনীর তনিমা বিশ্বাস।

বিরতির আগমুহূর্তে শিউলি আজিম ফাঁকা পোস্টে দাঁড়িয়ে বল ক্লিয়ার করেন, না হলে হয়তো এক গোলের লিড পেয়েই যেত সেনাবাহিনী।

বিরতির পর মাঠে নেমেই গোল উদ্‌যাপন করে রাজশাহী। ডান উইং ধরে ক্ষুরধার আক্রমণে সেনাবাহিনীর রক্ষণ ভাঙেন সৌরভী আকন্দ। তাঁর বাড়ানো পাস থেকে আলতো টোকায় বল জালে জড়ান আলপি, রাজশাহীও ম্যাচে এগিয়ে যায়। ৫৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন শাহেদা আক্তার।

ঋতুপর্ণার ক্রস থেকে সরাসরি শটে জাল কাঁপান এই ফরোয়ার্ড। ৮৮ মিনিটে রাজশাহীকে তৃতীয় গোল এনে দেন ঋতুপর্ণা, অনেকটা ফাঁকা রক্ষণ পেয়ে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন জাতীয় দলের এই তারকা।

দেড় বছর বিরতির পর এবার মাঠে গড়ায় নারী লিগ। যদিও প্রতিযোগিতা শুরুর আগে থেকেই মাঠের অব্যবস্থাপনা, সূচিসহ কিছু বিষয় নিয়ে বিতর্ক লেগেই ছিল।

১১ দলের লড়াইয়ে চ্যাম্পিয়ন রাজশাহী ছাড়াও আলো ছড়িয়েছে সেনাবাহিনী ও ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব।

রাজশাহী এবারই প্রথম নারী লিগে দল গড়েছে। গতবারের চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টস একাডেমি ১০ ম্যাচের একটিতে জয় পায়। সর্বোচ্চ তিনবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এবার অংশ নেয়নি।

১০ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করল রাজশাহী। সেনাবাহিনী মৌসুম শেষ করল ২৪ পয়েন্ট নিয়ে। ‎#

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১০ সভা অনুষ্ঠিত আগামী মাসের মধ্যে কৃষক কার্ড বিতরণ করবে সরকার : প্রধানমন্ত্রী এক মাসের কম সময়ে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির কাজ শুরু করেছি : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নববধূকে জিম্মির অভিযোগ: চাঁদার দাবিতে ছাত্রদল নেতাকে শোকজ উপ-পরিচালককে বদলির আদেশ realme Sets New Benchmark in After-Sales Service with Exclusive ‘1 Hour Service’ Initiative in Bangladesh কাজ না করেই বিল তোলার চেষ্টা চেয়ারম্যানের কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন রাকাবের ডিজিএম আবুল কালাম সিণ্ডিকেটের ব্যাংকের ভেতরে প্রভাব বিস্তার ও বদলি বাণিজ্যের অভিযোগ