BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

পাকিস্তানে সশস্ত্র গোষ্ঠীর বোমা হামলা, ১১ সেনা নিহত

পাকিস্তানে সশস্ত্র গোষ্ঠীর বোমা হামলা, ১১ সেনা নিহত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: উত্তর-পশ্চিম পাকিস্তানে একটি সেনা চেকপয়েন্টে সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ১১ জন নিরাপত্তা কর্মী ও একটি শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা বিস্ফোরক ভর্তি একটি গাড়ি চেক পয়েন্টে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

সেনাবাহিনী জানায়, আফগানিস্তানের সীমান্তবর্তী বাজুর জেলায় সোমবারের এ ঘটনায় আহতদের মধ্যে সাতজন নারী ও শিশুও রয়েছে।

জানা গেছে, সৈন্যদের একটি আবাসিক কম্পাউন্ডে প্রবেশের চেষ্টা করছিল সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা। এ সময় নিরাপত্তা বাহিনী বাধা দিলে তারা একটি চেকপয়েন্টের দেয়ালে বিস্ফোরক ভর্তি গাড়িসহ ধাক্কা দেয়।

এরপর ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করার সময় নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় ১২ হামলাকারী নিহত হয়।

ইসলামপন্থি পাকিস্তানি তালেবান, যা তেহরিক-ই-তালেবান পাকিস্তান নামেও (টিটিপি) পরিচিত, এই হামলার দায় স্বীকার করেছে।

রয়টার্স জানায়, টিটিপি ২০০৭ সাল থেকে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে আসছে, মূলত মুসলিম দেশটিতে তাদের কঠোর ইসলামী শাসনব্যবস্থা কার্যকর করার লক্ষ্যে।

২০২২ সালের শেষের দিকে ইসলামাবাদের সাথে যুদ্ধবিরতি প্রত্যাহার করার পর থেকে তারা তাদের আক্রমণ আরও তীব্র করেছে বলে প্রতিবেদনে বলা হয়।

এদিকে, পাকিস্তান আফগানিস্তানকে বার বার সশস্ত্র গোষ্ঠীকে মদদ দেয়ার অভিযোগ করেছে। তবে এই অভিযোগ কাবুলের তালেবান সরকার  অস্বীকার করে আসছে।

চলতি মাসের শুরুতে রাজধানী ইসলামাবাদের একটি মসজিদে জুমার নামাজের সময় এক বোমা হামলায় ৩০ জনেরও বেশি মানুষ নিহত হন। পরে ইসলামিক স্টেট গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
টেষ্ট পোষ্ট এবার রকেট লঞ্চারের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ ফ্রান্স হরমুজ প্রণালীতে কোনও যুদ্ধজাহাজ পাঠাচ্ছে না : প্রতিরক্ষামন্ত্রী ‘হতাশায় ট্রাম্প’, সাড়া দিচ্ছে না শক্তিশালী কোনো দেশ বাড়ছে যুদ্ধের তীব্রতা, মার্কিন নাগরিকদের দ্রুত মধ্যপ্রাচ্য ছাড়ার আহ্বান ‘এটি একটি যৌথ প্রচেষ্টা হওয়া দরকার’ : হরমুজ প্রণালির নিরাপত্তায় চীন-জাপান-যুক্তরাজ্যকেও পাশে চান ট্রাম্প ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ব্যবসায় ট্রাম্প পরিবার নেতানিয়াহুর এক হাতে ছয় আঙুলের ভিডিও ভাইরাল, বেরিয়ে এলো মূল তথ্য সংকটে পড়েছে ইসরায়েল