BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

পাকিস্তানের প্রতিরক্ষা নিয়ে কোনো আপস করা হবে না : শেহবাজ শরিফ

পাকিস্তানের প্রতিরক্ষা নিয়ে কোনো আপস করা হবে না : শেহবাজ শরিফ

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: আফগান তালেবান বাহিনীর সঙ্গে সীমান্তে সংঘর্ষের প্রেক্ষাপটে পাকিস্তানের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও জনগণের নিরাপত্তা রক্ষায় কঠোর অবস্থানের কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দেওয়া পৃথক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিরক্ষা নিয়ে কোনো আপস করা হবে না এবং যেকোনো আগ্রাসনের জবাব দেওয়া হবে শক্ত ও উপযুক্তভাবে। তিনি জানান, পাকিস্তানের জনগণ ও সশস্ত্র বাহিনী জাতীয় নিরাপত্তা রক্ষায় পুরোপুরি প্রস্তুত।

নিরাপত্তা সূত্রের তথ্য অনুযায়ী, উসকানিমূলক হামলার জবাবে পাকিস্তানি বাহিনী একাধিক পাল্টা অভিযান চালিয়েছে। এতে জঙ্গিদের অবস্থান, গুরুত্বপূর্ণ কমান্ড পোস্ট ও গোলাবারুদের ডিপো লক্ষ্য করে হামলা চালানো হয় এবং তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের নেতৃত্বে সশস্ত্র বাহিনী জাতীয় চেতনায় উজ্জীবিত হয়ে দায়িত্ব পালন করছে। আধুনিক প্রশিক্ষণ ও কার্যকর প্রতিরক্ষা কৌশলের মাধ্যমে তারা অভ্যন্তরীণ ও বহিরাগত উভয় হুমকি মোকাবিলায় সক্ষম।

তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তান সবসময় শান্তির পক্ষে থাকলেও দেশের অখণ্ডতার প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না এবং সশস্ত্র বাহিনীর পাশে পুরো জাতি ঐক্যবদ্ধ রয়েছে।

একই সুরে প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিও বলেন, শান্তি চাইলেও পাকিস্তান তার ভূখণ্ডের অখণ্ডতা নিয়ে আপস করবে না। কেউ যদি শান্তির প্রচেষ্টাকে দুর্বলতা মনে করে, তবে তাকে কঠোর ও চূড়ান্ত জবাব দেওয়া হবে।

প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেন, ন্যাটো বাহিনী আফগানিস্তান ছাড়ার পর সেখানে শান্তি প্রতিষ্ঠিত হবে বলে পাকিস্তান আশা করেছিল। কিন্তু তালেবান সরকার আফগানিস্তানকে ‘ভারতের প্রক্সি’তে পরিণত করেছে এবং বৈশ্বিক জঙ্গিগোষ্ঠীর নিরাপদ ঘাঁটি তৈরি করেছে।

তিনি বলেন, পাকিস্তান দীর্ঘদিন ধরে আফগানিস্তানের স্থিতিশীলতার জন্য কূটনৈতিক ও সরাসরি সহায়তা দিয়ে আসছে এবং কয়েক দশক ধরে ৫০ লাখের বেশি আফগান শরণার্থীকে আশ্রয় দিয়েছে। এখনও লাখো আফগান নাগরিক পাকিস্তানে জীবিকা নির্বাহ করছেন।

ধৈর্যের সীমা শেষ হয়ে এসেছে উল্লেখ করে তিনি বলেন, এখন পাকিস্তানের বাহিনী চূড়ান্ত জবাব দিচ্ছে এবং জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করা হবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বেসামরিক জনগণকে লক্ষ্য করে হামলার চেষ্টার তীব্র নিন্দা জানিয়ে একে ‘ভয়াবহ ভুল সিদ্ধান্ত’ বলে মন্তব্য করেন। রাতের আঁধারে চালানো এই হামলাকে কাপুরুষোচিত উল্লেখ করে তিনি বলেন, পাকিস্তানি বাহিনী এর জবাবে দৃঢ় ও সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিয়েছে।

তিনি আরও বলেন, দেশের নিরাপত্তা ও নিরীহ মানুষের ওপর কোনো হুমকি বরদাশত করা হবে না এবং যারা এ ধরনের হামলা চালাবে তাদের কঠোর পরিণতি ভোগ করতে হবে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কৃষক ভালো থাকলে সমগ্র বাংলাদেশের মানুষ ভালো থাকবে : প্রধানমন্ত্রী আম-জাম ধরলে আমাকে পাঠাবেন : প্রধানমন্ত্রী কিষাণ-কিষাণির হাতে উঠলো কার্ড, পেলেন আড়াই হাজার টাকা আটোয়ারীতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন আটোয়ারী কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ভুমিমন্ত্রীর সাথে ক্রীড়া সংগঠক ফোরমের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোই এখন আমাদের বড় দায়িত্ব : প্রতিমন্ত্রী টুকু বকশীগঞ্জে নতুন বছরে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ উপলক্ষে বাগেরহাট শিল্প সাংস্কৃতিক সংস্থা আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বকশীগঞ্জে বর্ষবরণ উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত