BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ধানের শীষের পক্ষে টাঙ্গাইলে বিশাল মিছিল ও ভোট প্রার্থনা

ধানের শীষের পক্ষে টাঙ্গাইলে বিশাল মিছিল ও ভোট প্রার্থনা

টাঙ্গাইল (সদর) প্রতিনিধি: টাঙ্গাইল পৌরসভার ১৫নং ওয়ার্ড থেকে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও স্বেচ্ছাসেবক দল কমিটির সাবেক সহ-সভাপতি জিয়াউল হক শাহিনের নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি টাঙ্গাইল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার হয়ে পুরাতন বাসস্ট্যান্ড অতিক্রম করে সদর-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সালাউদ্দিন টুকুর ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করে।

এ সময় নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং সাধারণ ভোটারদের কাছে গিয়ে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন। মিছিল শেষে গুরুত্বপূর্ণ সড়কগুলো পরিদর্শনের মাধ্যমে কর্মসূচি শেষ করা হয়।

মিছিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাদিকুল আলম খোকা, এবাদত হোসেন, সুভাষ দাস, মাসুদুর রহমান, বুলবুল ইসলাম, শাহিন মিয়া, মোমেন মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষ প্রতীকের বিজয়ের বিকল্প নেই।

অপর দিকে শহরের পৌর উদ্যান থেকে জেলা উদ্যোক্তাদের আয়োজনে ট্রাকে করে মহিলা প্রচার প্রচারণা করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর টাঙ্গাইল (সদর) প্রতিনিধি মো. রফিকুল ইসলাম। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কৃষক ভালো থাকলে সমগ্র বাংলাদেশের মানুষ ভালো থাকবে : প্রধানমন্ত্রী আম-জাম ধরলে আমাকে পাঠাবেন : প্রধানমন্ত্রী কিষাণ-কিষাণির হাতে উঠলো কার্ড, পেলেন আড়াই হাজার টাকা আটোয়ারীতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন আটোয়ারী কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ভুমিমন্ত্রীর সাথে ক্রীড়া সংগঠক ফোরমের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোই এখন আমাদের বড় দায়িত্ব : প্রতিমন্ত্রী টুকু বকশীগঞ্জে নতুন বছরে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ উপলক্ষে বাগেরহাট শিল্প সাংস্কৃতিক সংস্থা আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বকশীগঞ্জে বর্ষবরণ উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত