BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে বাণিজ্যমন্ত্রী–ভারতীয় হাইকমিশনার বৈঠক

দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে বাণিজ্যমন্ত্রী–ভারতীয় হাইকমিশনার বৈঠক

ঢাকা প্রতিনিধি: খন্দকার আব্দুল মুক্তাদির–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত প্রণয় ভার্মা। বৈঠকে তারা বাংলাদেশ ও ভারতের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বাণিজ্যিক অংশীদারিত্বের বিভিন্ন দিক নিয়ে বিস্তৃত আলোচনা করেন।

সোমবার (২ মার্চ) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ সাক্ষাৎ সম্পর্কে ভারতীয় হাইকমিশন, ঢাকা জানায়, হাইকমিশনার দুই দেশের বিদ্যমান অর্থনৈতিক সম্পর্কের গভীরতা ও স্থায়িত্বের ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ডিজিটাল কমার্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো উদীয়মান খাতে সম্ভাব্য সহযোগিতার বিষয়ও পর্যালোচনা করা হয়। এ সময় বাণিজ্য প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মারুফ সরকার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কৃষক ভালো থাকলে সমগ্র বাংলাদেশের মানুষ ভালো থাকবে : প্রধানমন্ত্রী আম-জাম ধরলে আমাকে পাঠাবেন : প্রধানমন্ত্রী কিষাণ-কিষাণির হাতে উঠলো কার্ড, পেলেন আড়াই হাজার টাকা আটোয়ারীতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন আটোয়ারী কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ভুমিমন্ত্রীর সাথে ক্রীড়া সংগঠক ফোরমের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোই এখন আমাদের বড় দায়িত্ব : প্রতিমন্ত্রী টুকু বকশীগঞ্জে নতুন বছরে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ উপলক্ষে বাগেরহাট শিল্প সাংস্কৃতিক সংস্থা আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বকশীগঞ্জে বর্ষবরণ উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত