BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

কোটালীপাড়ায় অগ্নিকান্ডে মহিলা মাদ্রাসা সম্পূর্ণ পুড়ে ছাই

কোটালীপাড়ায় অগ্নিকান্ডে মহিলা মাদ্রাসা সম্পূর্ণ পুড়ে ছাই

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় একটি মহিলা মাদ্রাসা অগ্নিকান্ডে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২ মার্চ) দিবাগত রাত ২টার দিকে এ ঘটোনা ঘটে।

পুলিশ ও মাদ্রাসা সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত ২টায় উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া তালিমুল কোরআন নুরালি মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে। অগ্নিকান্ডে মাদ্রাসাটির সব সম্পদ ধ্বংস হয়। মাদ্রাসা কর্তৃপক্ষ প্রাথমিকভাবে প্রায় ৭ লাখ টাকার ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছেন।

মাদ্রাসার মোহতামিম মাওলানা আরসাদুল ইসলাম বলেন, আমাদের মাদ্রাসায় এলাকার ৮৫ জন ছাত্রী পড়াশোনা করে। রাতের নামাজের পর তারা বাড়ি চলে যায়। রাত ২টায় চিৎকার শুনে আমি মাদ্রাসায় ছুটে আসি। এসে দেখি মাদ্রাসার ঘরগুলো ধাউ ধাউ করে আগুনে জ্বলছে। আমরা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দিই, কিন্তু তারা পৌঁছানোর আগেই মাদ্রাসার সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।

তিনি আরও বলেন, এই অগ্নিকান্ডে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। বর্তমানে নতুন করে ঘর তোলার মতো অর্থ আমাদের কাছে নেই। দ্রুত নতুন ঘর না হলে ৮৫ জন ছাত্রীর শিক্ষাজীবন হুমকির মুখে পড়বে। তাই আমরা জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে সাহায্যের আবেদন করছি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গোপালগঞ্জ প্রতিনিধি শাফিউল কায়েস। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
অতিরিক্ত জ্বালানি সরবরাহে ভারতকে বাংলাদেশের চিঠি নির্বাচনী ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে বেইজিং ও গুয়াংঝু রুটে ফ্লাইটের ফ্রিকোয়েন্সি বাড়ানোর আগ্রহ প্রকাশ রাষ্ট্রদূতের আদমদীঘিতে অনুমোদনহীন চার ইটভাটার ৯ লাখ টাকা জরিমানা ইসলামপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল চারঘাটে বিপুল পরিমান ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেফতার সিংড়ায় দেড় হাজার লিটার তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদক ও চোরাচালান পণ্য জব্দ রামেবি: নিয়োগে নীতিমালা মানেন না উপাচার্য রামেবি ভিসি প্রফেসর ডা. জাওয়াদুল হকের অপসারণ চেয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান