BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আমরা মনে করি খামেনি নিহত হওয়ার খবরটি ‘সঠিক’ : ট্রাম্প

আমরা মনে করি খামেনি নিহত হওয়ার খবরটি ‘সঠিক’ : ট্রাম্প

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এনবিসি নিউজকে ফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির নিহত হওয়ার প্রতিবেদনের বিষয়ে কথা বলেছেন। ট্রাম্পের অনুমান খবরটি সঠিক।

তিনি বলেন, ‘আমি অনেকের সঙ্গে কথা বলেছি, আমরা মনে করি ওই খবরটি সঠিক।’ তিনি আরও বলেন, ‘ইরানের অনেক শীর্ষ নেতাও নিহত হয়েছেন।’

এর আগেও তিনি এবিসি নিউজকে একই কথা বলেছিলেন। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের অভিযান ইতোমধ্যেই ‘সফল হয়েছে’।

ইসরায়েল ডিফেন্স ফোর্স জানিয়েছে, তারা তাদের ভাষায় ‘প্রাথমিক হামলার ধাপে’ ইরানের প্রতিরক্ষা নেতৃত্বকে ‘নিশ্চিহ্ন’ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তারা দাবি করে, এর মধ্যে রয়েছেন আলি শামখানি, মোহাম্মদ পাকপুর এবং আজিজ নাসিরজাদেহ। এদের ছবি ও প্রোফাইলও পোস্ট করা হয়েছে।

পোস্টে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির বিষয়ে কোনো উল্লেখ করা হয়নি। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, খামেনি ‘নেই’ এমন ক্রমবর্ধমান ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

ডোনাল্ড ট্রাম্প এবিসি নিউজকে বলেন, যুক্তরাষ্ট্রের হামলায় ইতোমধ্যে ‘ব্যাপক ক্ষতি’ হয়েছে এবং ইরানের নেতৃত্বের ‘অনেকেই’ আর বেঁচে নেই।

এনবিসি নিউজকে তিনি বলেন, ‘আমরা সবাইকে চিনি না, তবে অনেকেই নেই।’ সম্ভাব্য নতুন ইরানি নেতৃত্বের বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘আমি জানি না, তবে এক সময় তারা জানতে চাইবে আমি কাকে দেখতে চাই।’ #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
টেষ্ট পোষ্ট এবার রকেট লঞ্চারের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ ফ্রান্স হরমুজ প্রণালীতে কোনও যুদ্ধজাহাজ পাঠাচ্ছে না : প্রতিরক্ষামন্ত্রী ‘হতাশায় ট্রাম্প’, সাড়া দিচ্ছে না শক্তিশালী কোনো দেশ বাড়ছে যুদ্ধের তীব্রতা, মার্কিন নাগরিকদের দ্রুত মধ্যপ্রাচ্য ছাড়ার আহ্বান ‘এটি একটি যৌথ প্রচেষ্টা হওয়া দরকার’ : হরমুজ প্রণালির নিরাপত্তায় চীন-জাপান-যুক্তরাজ্যকেও পাশে চান ট্রাম্প ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ব্যবসায় ট্রাম্প পরিবার নেতানিয়াহুর এক হাতে ছয় আঙুলের ভিডিও ভাইরাল, বেরিয়ে এলো মূল তথ্য সংকটে পড়েছে ইসরায়েল