BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আদমদীঘিতে শহিদ দিবস ও এমপির সাথে মতবিনিময় অনুষ্ঠিত

আদমদীঘিতে শহিদ দিবস ও এমপির সাথে মতবিনিময় অনুষ্ঠিত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে মহান শহিদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা ও নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় আদমদীঘি উপজেলা সভাকক্ষে এই আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।

উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: বেনজীর আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার নাহিদ হোসেন, থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মুত্তাকিন তালুকদার, সাধারণ সম্পাদক আবু হাসান, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা প্রমুখ।

উল্লেখ্য, দিবসটি পালনে রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন থেকে পুস্পস্তবক অর্পন করা হয়।

আলোচনা সভা শেষে নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারের সাথে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দের পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কৃষক ভালো থাকলে সমগ্র বাংলাদেশের মানুষ ভালো থাকবে : প্রধানমন্ত্রী আম-জাম ধরলে আমাকে পাঠাবেন : প্রধানমন্ত্রী কিষাণ-কিষাণির হাতে উঠলো কার্ড, পেলেন আড়াই হাজার টাকা আটোয়ারীতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন আটোয়ারী কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ভুমিমন্ত্রীর সাথে ক্রীড়া সংগঠক ফোরমের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোই এখন আমাদের বড় দায়িত্ব : প্রতিমন্ত্রী টুকু বকশীগঞ্জে নতুন বছরে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ উপলক্ষে বাগেরহাট শিল্প সাংস্কৃতিক সংস্থা আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বকশীগঞ্জে বর্ষবরণ উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত