আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে বিএনপি মনোনীত এমপি পদ প্রার্থী আব্দুল মহিত তালুকদারের ধানের শীষ মার্কাকে বিজয়ী করার লক্ষ্যে যুবদলের উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭টায় আদমদীঘির কালাইকুড়ি গ্রামে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
আদমদীঘি উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক ছাত্রদল নেতা একেএম মুকুল উদ্দিনের সঞ্চালনায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন, বগুড়া জেলা যুবদলের সদস্য মিজানুর রহমান তালুকদার জিকো, শাহজালাল মাহমুদ চপল, আদমদীঘি উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন জীবন, আরিফুর হক রুমান, কোরবান আলী, শামীম আহমেদ, রিয়ন সরকার প্রমুখ।
বৈঠকে ১২ ফেব্রুয়ারী নির্বাচনে এমপি প্রার্থী আব্দুল মহিত তালুকদারকে ধানের শীষ মার্কাকে বিজয়ী করতে যুবদলের সকল নেতাকর্মিরা বিভিন্ন গ্রাম ও পাড়া মহল্লায় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ মার্কায় তাদের ভোট দেয়ার আহবান জানিয়ে ব্যাপক হারে সংযোগ ও প্রচারনা চালানো সহ কতিপয় গুরুত্বপুর্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়। #















