BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ইরানের উপকূল থেকে ২০০ কিমি দূরে মার্কিন বিমানবাহী রণতরি ও দুই যুদ্ধজাহাজ

ইরানের উপকূল থেকে ২০০ কিমি দূরে মার্কিন বিমানবাহী রণতরি ও দুই যুদ্ধজাহাজ

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইরানি বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধ কার্যকর হওয়ার ঘোষণার পর মধ্যপ্রাচ্যের জলসীমায় সামরিক উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র।

স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে বিবিসি ভেরিফাই জানিয়েছে, ওমান উপসাগরের পূর্ব প্রান্তে একটি মার্কিন বিমানবাহী রণতরি ও দুটি ডেস্ট্রয়ারের অবস্থান শনাক্ত করা হয়েছে।

বিশ্লেষণ অনুযায়ী, পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরি ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ ইরানের উপকূল থেকে প্রায় ২০০ কিলোমিটার (১২৪ মাইল) দক্ষিণে অবস্থান করছে।

চলমান উত্তেজনার মধ্যে এটিই জাহাজটির ইরানের সবচেয়ে কাছাকাছি অবস্থান বলে ধারণা করা হচ্ছে।

স্যাটেলাইট চিত্রে রণতরিটির সঙ্গে আরও দুটি যুদ্ধজাহাজ দেখা গেছে, যেগুলো মার্কিন নৌবাহিনীর গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার বলে মনে করা হচ্ছে।

এগুলো ‘ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ’-এর অংশ হিসেবে মোতায়েন রয়েছে বলে ধারণা করা হচ্ছে, যদিও নির্দিষ্ট নাম এখনো নিশ্চিত নয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান-সংশ্লিষ্ট জাহাজগুলোর ওপর নৌ-অবরোধ কার্যকর করার ঘোষণা দিয়েছেন, যা সোমবার (১৩ এপ্রিল) থেকে কার্যকর হয়েছে (বাংলাদেশ সময় রাত ৮টা)।

এই প্রেক্ষাপটে ওমান উপসাগর ও আরব সাগর এলাকায় কড়া নজরদারি বজায় রাখতে পেন্টাগন শক্তিশালী নৌ-বহর মোতায়েন করেছে বলে মনে করা হচ্ছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে আগুন, জ্বালানি সংকটের আশঙ্কা মার্কিন যুদ্ধবিমানের নতুন আতঙ্ক, চীনের তৈরি ইরানের অত্যাধুনিক ম্যানপ্যাড প্রচ্ছদ প্রচ্ছদ হরমুজে ‘পুলিশ’ হলে মার্কিন জাহাজ ডুববে : ইরানের হুঁশিয়ারি চীনে ইলেকট্রিক গাড়ি কারখানা বিওয়াইডিতে ভয়াবহ অগ্নিকাণ্ড নবীগঞ্জ ঘাটে ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়লো প্রাইভেট কার রাজশাহী মহানগরীর মীরেরচক জামে মসজিদের ৬তলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন দামুড়হুদায় অবৈধভাবে উত্তোলনকৃত কৃষি জমির মাটি বোঝাই ৬টি ট্রাক্টর জব্দ পদত্যাগ করলেন উপজেলা আওয়ামী লীগ নেতা সোহরাব রাজশাহী নগরীতে খাসজমিতে ৩২ আমলার “বিলাসবহুল অট্টালিকা” ফ্ল্যাট বাণিজ্য শিক্ষকরাই দেশে সুশিক্ষিত নাগরিক গড়ে তুলতে পারেন — এমপি- মহিত তালুকদার