BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে আগুন, জ্বালানি সংকটের আশঙ্কা

অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে আগুন, জ্বালানি সংকটের আশঙ্কা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে চলমান জ্বালানি সংকটের মধ্যেই অস্ট্রেলিয়ার জিলংয়ের একটি তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বিবিসির এক প্রতিবেদনে অনুযায়ী, মেলবোর্নের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত জিলং শহরের কোরিও এলাকায় অবস্থিত ভিভা এনার্জির একটি তেল শোধনাগারে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনায় দেশটির জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ফায়ার রেসকিউ ভিক্টোরিয়ার ডেপুটি কমিশনার মিশেল কাউলিং জানান, ভিভা এনার্জি শোধনাগারে যান্ত্রিক ত্রুটির কারণে এই আগুনের সূত্রপাত হয়।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এই অগ্নিকাণ্ডের ফলে ডিজেল বা পেট্রোল উৎপাদনে আপাতত কোনো প্রভাব পড়েনি, যা বর্তমান অস্থিতিশীল জ্বালানি বাজারে কিছুটা স্বস্তির খবর।

অস্ট্রেলিয়ার জ্বালানিমন্ত্রী ক্রিস বোয়েন এই ঘটনাকে ‘ইতিবাচক নয়’ বলে অভিহিত করেছেন।

তিনি জানান, উৎপাদন প্রক্রিয়া কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনই বলা সম্ভব নয়। তবে এর একটি দীর্ঘমেয়াদী প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

অস্ট্রেলিয়া তার প্রয়োজনীয় পরিশোধিত জ্বালানির ৮০ শতাংশেরও বেশি বিদেশ থেকে আমদানি করে। মূলত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো থেকে এই জ্বালানি আসে, যারা আবার মধ্যপ্রাচ্যের তেল ও হরমুজ প্রণালির ওপর নির্ভরশীল।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধ এবং হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধের কারণে বিশ্বব্যাপী তেলের সরবরাহ ব্যবস্থা এমনিতেই চাপের মুখে রয়েছে। অস্ট্রেলিয়ার মাত্র দুটি সচল তেল শোধনাগারের একটিতে এই দুর্ঘটনা দেশটির অভ্যন্তরীণ জ্বালানি মজুত ও সরবরাহ ব্যবস্থাকে আরও ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার-৩২ রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার জ্বালানি সংকটে স্থবির পাবনায় ইছামতী নদী খনন ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় শিশুসহ নিহত-১৭ সিরিয়ায় ১০ বছরের মার্কিন সামরিক উপস্থিতির অবসান : শেষ ঘাঁটিও ছাড়ল যুক্তরাষ্ট্র ইউরোপে হয়তো ছয় সপ্তাহের জন্য জেট ফুয়েল অবশিষ্ট আছে : আইইএ পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে ‘অসাধারণ’, পরবর্তী আলোচনাও পাকিস্তানেই : হোয়াইট হাউস ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত : হেগসেথ ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানি সেনাপ্রধান সৌদি আরবের পর দোহায় পৌঁছালেন শাহবাজ শরীফ