BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের

ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিন ও লেবাননে হামলার অভিযোগ এনে ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

রোববার (১২ এপ্রিল) ইস্তাম্বুল-এ এক আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ইসরাইল “মানবিক মূল্যবোধ উপেক্ষা করে নির্বিচারে বেসামরিক নাগরিক হত্যা চালিয়ে যাচ্ছে।”

এরদোয়ান অভিযোগ করেন, যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ইসরায়েল লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে, যার ফলে বিপুলসংখ্যক মানুষ ঘরছাড়া হয়েছে। তিনি ইসরায়েলি কর্মকাণ্ডকে “বর্বরতা” হিসেবে আখ্যা দেন।

এছাড়া ইসরায়েলের পার্লামেন্টে পাস হওয়া একটি বিতর্কিত আইনের সমালোচনা করে বলেন, এটি মূলত ফিলিস্তিনি বন্দীদের লক্ষ্য করেই তৈরি।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তুর্কি প্রেসিডেন্ট আরও কঠোর অবস্থান নেন। তিনি বলেন, “আমরা যেভাবে কারাবাখ ও লিবিয়ায় প্রবেশ করেছি, প্রয়োজনে একইভাবে ইসরায়েলের বিরুদ্ধেও পদক্ষেপ নিতে পারি।”

তার মতে, এ ধরনের পদক্ষেপ নিতে হলে তুরস্ককে আরও শক্তিশালী হতে হবে এবং তা বাস্তবায়নে কোনো বাধা নেই।

এরদোয়ানের এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলের ঐতিহ্যমন্ত্রী আমিচাই এলিয়াহু। তিনি তুর্কি প্রেসিডেন্টকে “ভণ্ড” বলে আখ্যা দেন। এলিয়াহু তুরস্কের অতীত কর্মকাণ্ড, বিশেষ করে সাইপ্রাস-এ সামরিক হস্তক্ষেপ এবং কুর্দিদের প্রতি আচরণের সমালোচনাও তুলে ধরেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার-৩২ রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার জ্বালানি সংকটে স্থবির পাবনায় ইছামতী নদী খনন ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় শিশুসহ নিহত-১৭ সিরিয়ায় ১০ বছরের মার্কিন সামরিক উপস্থিতির অবসান : শেষ ঘাঁটিও ছাড়ল যুক্তরাষ্ট্র ইউরোপে হয়তো ছয় সপ্তাহের জন্য জেট ফুয়েল অবশিষ্ট আছে : আইইএ পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে ‘অসাধারণ’, পরবর্তী আলোচনাও পাকিস্তানেই : হোয়াইট হাউস ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত : হেগসেথ ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানি সেনাপ্রধান সৌদি আরবের পর দোহায় পৌঁছালেন শাহবাজ শরীফ