BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীতে হযরত শাহ মখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আযহা’র প্রধান জামাত অনুষ্ঠিত

রাজশাহীতে হযরত শাহ মখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আযহা’র প্রধান জামাত অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহীতে পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত ঐতিহাসিক হযরত শাহ মখদুম (রহ.) ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত ঈদের প্রধান জামাতে নামাজ আদায় করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী বিভাগীয় কমিশনার আ.ন.ম বজলুর রশীদ, ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এ্যাড. এরশাদ আলী ঈশা, আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল এবং রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দসহ সম্মানিত নাগরিক ও মুসল্লীবৃন্দ।

নামাজ শেষে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন মুসল্লিদের সঙ্গে কোলাকুলি করেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। নামাজ শেষে দেশ, জাতি ও মহানগরবাসীর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

নামাজ শেষে উপস্থিত সাংবাদিকদের রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের অনুশাসন অনুযায়ী ১২ ঘন্টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ করতে নির্দেশনা প্রদান করেছেন। আশা করি আমরা ৬ থেকে ৮ ঘন্টার মধ্যে কোরবানির সকল বর্জ্য অপসারণ করতে সফল হবো ইনশাআল্লাহ। এ কাজে আমি নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি।

তিনি আরও বলেন, কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় নগরীর প্রায় ৮৩ হাজার হোল্ডিং এর প্রতিটি মুসলিম পরিবারকে স্বাস্থ্যসম্মতভাবে সংরক্ষণে ৩টি করে পরিবেশবান্ধব, গরু বা মহিষ কোরবানি দাতাদের জন্য ২টি বড় পরিবেশবান্ধব, পচনশীল ব্যাগ ও ১ কেজি ব্লিচিং পাউডার এবং ছাগল বা ভেড়া কোরবানি দাতাদের জন্য ১টি পরিবেশবান্ধব ব্যাগ ও ৫০০ গ্রাম ব্লিচিং পাউডার প্রদান করা হয়েছে।

নগরবাসীর প্রতি আমাদের আহবান আপনারা যত্রতত্র কোরবানির বর্জ্য না ফেলে, আমাদের দেওয়া ব্যাগে পরিবেশবান্ধব সংরক্ষণ করুন, সিটি কর্পোরেশনের কর্মীরা সেগুলো সংগ্রহ করে নিবে।

সংবাদ প্রেরক স্বা/-জনসংযোগ কর্মকর্তা, রাজশাহী সিটি কর্পোরেশন, রাজশাহী। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত-৫, আহত-২০ চট্টগ্রামে তেলবাহী জাহাজে আগুন বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর জাতীয় ঈদগাহে মুসল্লিদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত প্রধান জামাতে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এতিম, অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ঈদ উদযাপন ও আনন্দ ভাগাভাগি করলেন রাসিক প্রশাসক আহলে সুন্নাত ঈদ জামাত উদযাপন পরিষদ হালিশহর থানার উদ্যোগে সব ভাইবোনদের নিয়ে ঈদুল আযহার নামাজ আদায় অধিকাংশ চরাঞ্চলে নেই ঈদের আনন্দ, হয়নি পশু কোরবানি রাসিকের ৩০ টি ওয়ার্ডে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম চলছে, সরেজমিনে তদারকি করছেন প্রশাসক রিটন