BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবিতেও কি নারীরা নিরাপদ নয়? প্রশ্ন তুললেন ভূমি

বিটিসি বিনোদন ডেস্ক: দেওয়ালে নারীর ছবি দেখে একদল পুরুষের অশালীন অঙ্গভঙ্গি, সম্প্রতি ভারতের এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যা নিয়ে নিন্দার ঝড় বইছে চারিদিকে।

ছবিতে আঁকা নারীরাও নিরাপদ নয়? এই প্রশ্নই তুলছে মানুষ।

তার মাঝেই বিষয়টি ঘিরে ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী ভূমি পেডনেকর।

ভিডিওতে দেখা গেছে, সুইমিং পুলে সময় কাটাচ্ছেন এক দল পুরুষ। হঠাৎই তারা সুইমিং পুলের ধারে দেওয়ালে আঁকা একটি ছবি দেখে উচ্ছ্বাস প্রকাশ করতে শুরু করেন এবং অশালীন ভঙ্গিমা করতে থাকেন।

সেই ভিডিওই ভাগ করে নিয়ে ক্ষুব্ধ ভূমি লিখেছেন, “আমাদের নতুন প্রজন্মের মানসিকতা হল এমন। এই মানুষগুলোই পরে নারীদের ও শিশুদের যৌন হেনস্থা করবে। আমরা একটা মহামারির মধ্যে দিয়ে যাচ্ছি।”

ভূমি আরও লিখেছেন,“শুধু কথা বলে বা লজ্জিত হয়ে এর সমাধান সম্ভব হবে না। আরও কঠিন আইন, কঠিন নিয়ম আনতে হবে।” এই ঘটনার নিন্দায় ভূমির মতোই সরব নেটাগরিকেরা।

তবে এই প্রথম নয়। এর আগেও ভূমি নানা রকম সামাজিক ঘটনার প্রতিবাদ করেছেন। চলতি বছরের জানুয়ারি মাসে, দিল্লিতে ছয় বছরের এক শিশুকে গণধর্ষণের কাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন অভিনেত্রী।

ঘটনায় অভিযুক্ত ছিল তিন জন নাবালক। তিন জনের বয়স যথাক্রমে ১০, ১৩, ও ১৪। ঘটনাটি ঘটে ভারতের উত্তরপূর্ব দিল্লির ভজনপুর এলাকায়।

ভূমি বলেছিলেন, “এ সব কী হচ্ছে? আমরা বার বার ব্যর্থ হচ্ছি। কারণ এই দানবগুলো ভাবে যে, ওরা যৌন হিংসার পরেও পার পেয়ে যাবে। কারণ, আমরা ওদের মধ্যে ভয় তৈরিই করতে পারিনি এখনও।”

নাবালকেরা পর্যন্ত এই ধরনের ঘটনায় জড়িয়ে পড়ছে এবং এমন নৃশংসতায় পা দিতে তারা দু’বার ভাবছে না, এই দেখেও স্তম্ভিত ভূমি বলেছিলেন, “এরা কেমন পরিবেশে বড় হচ্ছে, তা একবার কল্পনা করে দেখুন!” #

এইরকম আরও খবর


Deprecated: explode(): Passing null to parameter #2 ($string) of type string is deprecated in /home/btcnewscom/public_html/wp-content/plugins/epic-news-element/includes/helper.php on line 1509

Deprecated: explode(): Passing null to parameter #2 ($string) of type string is deprecated in /home/btcnewscom/public_html/wp-content/plugins/epic-news-element/includes/helper.php on line 1509

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
তুষির গানে মুগ্ধ শ্রোতারা! ছবিতেও কি নারীরা নিরাপদ নয়? প্রশ্ন তুললেন ভূমি রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ মাদক কারবারি আটক র‌্যাব-৫ রাজশাহী কর্তৃক মাদকসহ আটক-৫ মেঘনার বুকে ঝড়ের কবলে সি-ট্রাক, অল্পের জন্য রক্ষা পেলেন ৫ শতাধিক যাত্রী বরিশালে কালবৈশাখীর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, বিদ্যুৎহীন ৫ উপজেলা বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ জামালপুরে জানাযায় যাওয়ার পথে বাস চাপায় বৃদ্ধ নিহত সৌদি আরব, কাতার, পাকিস্তান ইসরায়েলকে স্বীকৃতি দিক, ট্রাম্প চাইলেও এটা কি সম্ভব কিয়েভের ‘গুরুত্বপূর্ণ স্থাপনায় ধারাবাহিক’ হামলার হুমকি রাশিয়ার, বিদেশিদের শহর ছাড়ার আহ্বান