নিজস্ব প্রতিবেদক: রাজশাহী ব্যাটালিয়ন ১ বিজিবি মাদকসহ ১ জন মাদক কারবারিকে আটক করেছে।
বিজিবির সহকারী পরিচালক মোঃ সোহাগ মিলন জানান ১ বিজিবি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৬ মে) দিনগত রাতে ১ বিজিবির মাজারদিয়া বিওপির টহলদল রাজপাড়া থানার বুলনপুর এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে দামকুড়া থানার চরমাজারদিয়া গ্রামের মোঃ আনারুল এর ছেলে মাদক কারবারি মোঃ সোনারুল (৩৫) কে আটক করে ও তার নিকট ব্যাগের ভীতরে রক্ষিত ৩ হাজার ৩ শত ৬৮পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট,২ বোতল কারোডিন সিরাপ জব্দ করেছে।
আটককৃত মাদক কারবারিকে মাদকদ্রব্যসহ দামকুড়া থানায় জমা দেয়া হয়েছে বলেও তিনি জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #


