BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

র‌্যাব-৫ রাজশাহী কর্তৃক মাদকসহ আটক-৫

নিজস্ব প্রতিবেদক: র‌্যাব-৫ রাজশাহী সদর কোম্পানীর টহলদল মাদকদ্রব্যসহ ৩জনকে আটক করেছে। র‌্যাব-৫ রাজশাহী সদর কোম্পানীর টহলদল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (২৭ মে) দুপুরে চন্দ্রিমা থানার মেহেরচন্ডি মধ্য পাড়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে পলাতক আসামী শামীম এর বাসায় তল্লাশী চালিয়ে ৭৯ কেজি ৭শত ৯০ গ্রাম গাঁজা, ব্যাটারি চালিত অটো ও বাটন মোবাইল ফোনসহ ৩ জনকে আটক করে।

আটককৃতরা হলেন চন্দ্রিমা থানার মেহেরচন্ডি মধ্যপাড়ার মৃত ওয়াছেল শেখ এর ছেলে মোঃ আঃ রহমান (৬৪), কাশিয়াডাঙ্গা থানার সাইরগাছা গ্রামের মোঃ নবী হোসেনের ছেলে মোঃ মহসিন (৩০), দামকুড়া থানার সুত্রবন গ্রামের মৃত আইউব আলীর ছেলে মোঃ আঃ আলিম (৩৬)।

পলতক রয়েছে, মেহেরচন্ডি মধ্যপাড়ার মোঃ শামীম (৫৫) ও তার বাসার ভাড়াটিয়া মোঃ কাশেম (৫০)।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে চন্দ্রিমা থানায় মামলা দায়ের করা হয়েছে বলে প্রেস ব্রিফিংয়ে তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৫ রাজশাহী।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
তুষির গানে মুগ্ধ শ্রোতারা! ছবিতেও কি নারীরা নিরাপদ নয়? প্রশ্ন তুললেন ভূমি রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ মাদক কারবারি আটক র‌্যাব-৫ রাজশাহী কর্তৃক মাদকসহ আটক-৫ মেঘনার বুকে ঝড়ের কবলে সি-ট্রাক, অল্পের জন্য রক্ষা পেলেন ৫ শতাধিক যাত্রী বরিশালে কালবৈশাখীর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, বিদ্যুৎহীন ৫ উপজেলা বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ জামালপুরে জানাযায় যাওয়ার পথে বাস চাপায় বৃদ্ধ নিহত সৌদি আরব, কাতার, পাকিস্তান ইসরায়েলকে স্বীকৃতি দিক, ট্রাম্প চাইলেও এটা কি সম্ভব কিয়েভের ‘গুরুত্বপূর্ণ স্থাপনায় ধারাবাহিক’ হামলার হুমকি রাশিয়ার, বিদেশিদের শহর ছাড়ার আহ্বান