BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

মেঘনার বুকে ঝড়ের কবলে সি-ট্রাক, অল্পের জন্য রক্ষা পেলেন ৫ শতাধিক যাত্রী

ভোলা প্রতিনিধি: মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে পাঁচ শতাধিক যাত্রী নিয়ে বিপজ্জনক পরিস্থিতিতে পড়ে একটি সি-ট্রাক। প্রায় এক ঘণ্টা উত্তাল ঢেউয়ের সঙ্গে লড়াই শেষে অল্পের জন্য তীরে ফিরতে সক্ষম হন যাত্রীরা। পরে ঘাটে নেমে অনেকে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন, কেউ কেউ আবেগে কান্নায় ভেঙে পড়েন।

বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে ভোলা সদর উপজেলার বিভিন্ন এলাকায় দমকা হাওয়ার সঙ্গে শুরু হয় ঝড়ো বৃষ্টি। এর প্রভাবে মেঘনা নদীতে সৃষ্টি হয় বড় বড় ঢেউ।

এ সময় মজু চৌধুরীর ঘাট থেকে কয়েকশ যাত্রী নিয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) সি-ট্রাক ‘সাঙ্গু’ ইলিশা ঘাটের উদ্দেশ্যে রওনা দেয়।

সি-ট্রাকটি ঘাটের কাছাকাছি পৌঁছালেও প্রবল ঝড় ও উত্তাল ঢেউয়ের কারণে পন্টুনে ভিড়তে পারেনি।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সি-ট্রাকটি মাঝ নদীর একটি বোরিং বয়ার সঙ্গে বেঁধে রাখা হয়। প্রায় ৪৫ মিনিট ধরে ঝড় ও ঢেউয়ের সঙ্গে লড়াই করতে হয় নৌযানটিকে। এ সময় ঢেউয়ের পানিতে সি-ট্রাকের ভেতরে থাকা যাত্রীরা ভিজে যান এবং ছড়িয়ে পড়ে আতঙ্ক। দীর্ঘ সময় উৎকণ্ঠার মধ্যে কাটান তারা।

আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে সি-ট্রাকটি ইলিশা ঘাটের পন্টুনে ভিড়ে। নিরাপদে তীরে ফিরতে পেরে আবেগাপ্লুত হয়ে পড়েন যাত্রীরা। অনেকে কান্নাজড়িত কণ্ঠে সিজদায় পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ভোলা প্রতিনিধি মোহাম্মদ এনামুল হক। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
তুষির গানে মুগ্ধ শ্রোতারা! ছবিতেও কি নারীরা নিরাপদ নয়? প্রশ্ন তুললেন ভূমি রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ মাদক কারবারি আটক র‌্যাব-৫ রাজশাহী কর্তৃক মাদকসহ আটক-৫ মেঘনার বুকে ঝড়ের কবলে সি-ট্রাক, অল্পের জন্য রক্ষা পেলেন ৫ শতাধিক যাত্রী বরিশালে কালবৈশাখীর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, বিদ্যুৎহীন ৫ উপজেলা বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ জামালপুরে জানাযায় যাওয়ার পথে বাস চাপায় বৃদ্ধ নিহত সৌদি আরব, কাতার, পাকিস্তান ইসরায়েলকে স্বীকৃতি দিক, ট্রাম্প চাইলেও এটা কি সম্ভব কিয়েভের ‘গুরুত্বপূর্ণ স্থাপনায় ধারাবাহিক’ হামলার হুমকি রাশিয়ার, বিদেশিদের শহর ছাড়ার আহ্বান