BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বরিশালে কালবৈশাখীর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, বিদ্যুৎহীন ৫ উপজেলা

বরিশাল ব্যুরো: বরিশালে কালবৈশাখী ঝড়ে পাঁচটি উপজেলার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। গাছপালা উপড়ে পড়ে বিভিন্ন উপজেলায় সড়ক যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ঘরবাড়ি।

বুধবার (২৭ মে) সকালে আকস্মিক এ ঝড়ের কারণে জেলার বাবুগঞ্জ, মুলাদী, হিজলা, মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলার বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঈদের আগের দিন হঠাৎ এমন বিদ্যুৎ বিপর্যয়ে চরম ভোগান্তিতে পড়েছেন এসব উপজেলার বাসিন্দারা।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার (জিএম) এ.বি.এম মিজানুর রহমান।

স্থানীয় সূত্রে জানা গেছে, মেঘনার তীরবর্তী মেহেন্দীগঞ্জ উপজেলায় সকাল পৌনে ১০টার দিকে ঝড় আঘাত হানে। এতে বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের চুনারচরে হানিফ পোদ্দারের বাড়ির ওপর গাছ পড়ে ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া চুনারচর সরদার বাড়ির সামনে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে। পার্শ্ববর্তী হিজলা উপজেলায়ও ঝড়ে গাছ পড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

মুলাদীর সফিপুর ইউনিয়নের বাসিন্দা সালাম মৃধা জানান, ‘সকাল সাড়ে ৯টার পর প্রচণ্ড ঝড় বয়ে যায়। এতে গাছপালা পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

বাবুগঞ্জের কেদাপুর ইউনিয়নের বাসিন্দা ইসরাফিল মল্লিক বলেন, ‘কাল কোরবানি এমন সময় হঠাৎ বিদ্যুৎ না থাকায় তাদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে।’

এ বিষয়ে পল্লী বিদ্যুতের বরিশাল ১-এর জেনারেল ম্যানেজার (জিএম) এ.বি.এম মিজানুর রহমান বিটিসি নিউজকে বলেন, ‘ঝড়ের কারণে মেহেন্দীগঞ্জ, হিজলা, মুলাদী বাকেরগঞ্জ ও বাবুগঞ্জ উপজেলার এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। এমন পরিস্থিতিতে টেকনিশিয়ানদের সকলের ছুটি বাতিল করা হয়েছে।’

তিনি বলেন, ‘মেহেন্দীগঞ্জের উলানিয়া ও হিজলায় বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। এ ছাড়া পৌরসভার চুনারচর এলাকায়ও খুঁটি ভেঙে পড়েছে। বিভিন্ন স্থানে বিদ্যুতের লাইন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় বুধবার রাতের মধ্যে দুয়েকটি উপজেলার কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করা সম্ভব হলেও পুরো বিদ্যুৎ সংযোগে সময় লাগবে।

এদিকে বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মো. আব্দুল কুদ্দুস বিটিসি নিউজকে বলেন, ‘বুধবার সকালে ১৫ থেকে ২০ নটিক্যাল মাইল বেগে বাতাস প্রবাহিত হয়েছে। এ ছাড়া সকাল থেকে ১৩ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।’

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বরিশাল ব্যুরো প্রধান আল মামুন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
তুষির গানে মুগ্ধ শ্রোতারা! ছবিতেও কি নারীরা নিরাপদ নয়? প্রশ্ন তুললেন ভূমি রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ মাদক কারবারি আটক র‌্যাব-৫ রাজশাহী কর্তৃক মাদকসহ আটক-৫ মেঘনার বুকে ঝড়ের কবলে সি-ট্রাক, অল্পের জন্য রক্ষা পেলেন ৫ শতাধিক যাত্রী বরিশালে কালবৈশাখীর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, বিদ্যুৎহীন ৫ উপজেলা বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ জামালপুরে জানাযায় যাওয়ার পথে বাস চাপায় বৃদ্ধ নিহত সৌদি আরব, কাতার, পাকিস্তান ইসরায়েলকে স্বীকৃতি দিক, ট্রাম্প চাইলেও এটা কি সম্ভব কিয়েভের ‘গুরুত্বপূর্ণ স্থাপনায় ধারাবাহিক’ হামলার হুমকি রাশিয়ার, বিদেশিদের শহর ছাড়ার আহ্বান