BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ঈদে ৮ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর

ঈদে ৮ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর

লালমনিরহাট প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম বুড়িমারী স্থলবন্দর দিয়ে টানা আটদিন সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৮ মে) ত্রিদেশীয় বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ সংক্রান্ত এ নোটিশ জারি করে বুড়িমারী স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন।

নোটিশ বলা হয়, আগামী সোমবার (২৫ মে) থেকে ১ জুন (সোমবার) পর্যন্ত বাংলাদেশ, ভারত ও ভুটানের সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় বুড়িমারী ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে উভয় দেশের বৈধ পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বন্দর সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভারতের চ্যাংড়াবান্ধা আমদানি-রপ্তানিকারক সমিতি ও চ্যাংড়াবান্ধা সিএন্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যৌথ সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে উভয় দেশের স্থল শুল্ক স্টেশন (কাস্টমস), বুড়িমারী স্থলবন্দর আমদানি- রপ্তানিকারক অ্যাসোসিয়েশন, সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, লোড-আনলোড শ্রমিক ইউনিয়ন, সিএন্ডএফ এজেন্ট কর্মচারী এবং ভুটান আমদানি-রপ্তানি অ্যাসোসিয়েশনকে চিঠি দেওয়া হয়েছে।

বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল বলেন, ‘মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে সাপ্তাহিক ছুটিসহ মোট আটদিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২ জুন থেকে যথারীতি কার্যক্রম স্বাভাবিক হবে।’

বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ সাইফুর রহমান বলেন, ‘বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বৈধ পাসপোর্টধারী যাত্রীসেবা স্বাভাবিক থাকবে।’

বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের (কাস্টমস) সহকারী কমিশনার মতলেবুর রহমান বলেন, ‘দেশের আমদানি-রপ্তিানি কার্যক্রম সচল রাখতে জাতীয় রাজস্ব বোর্ড ২৫ থেকে ৩১ মে পর্যন্ত (ঈদের দিন ছাড়া) সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনেও সব কাস্টমস হাউস ও স্থল শুল্ক স্টেশন সীমিত পরিসরে খোলা রাখার নির্দেশ দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘বুড়িমারী বন্দর ও শুল্ক স্টেশনের কিছু অভ্যন্তরীণ দাপ্তরিক কার্যক্রম সীমিত পরিসরে চলবে। তবে আগামী ২ জুন সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
তুষির গানে মুগ্ধ শ্রোতারা! ছবিতেও কি নারীরা নিরাপদ নয়? প্রশ্ন তুললেন ভূমি রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ মাদক কারবারি আটক র‌্যাব-৫ রাজশাহী কর্তৃক মাদকসহ আটক-৫ মেঘনার বুকে ঝড়ের কবলে সি-ট্রাক, অল্পের জন্য রক্ষা পেলেন ৫ শতাধিক যাত্রী বরিশালে কালবৈশাখীর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, বিদ্যুৎহীন ৫ উপজেলা বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ জামালপুরে জানাযায় যাওয়ার পথে বাস চাপায় বৃদ্ধ নিহত সৌদি আরব, কাতার, পাকিস্তান ইসরায়েলকে স্বীকৃতি দিক, ট্রাম্প চাইলেও এটা কি সম্ভব কিয়েভের ‘গুরুত্বপূর্ণ স্থাপনায় ধারাবাহিক’ হামলার হুমকি রাশিয়ার, বিদেশিদের শহর ছাড়ার আহ্বান