BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বাগেরহাটে সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত, সড়ক ও নৌপথে পশুবাহী যানবাহনে যে কোনো ধরনের চাঁদাবাজি কঠোরহাতে দমনের হুঁশিয়ারি

বাগেরহাটে সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত, সড়ক ও নৌপথে পশুবাহী যানবাহনে যে কোনো ধরনের চাঁদাবাজি কঠোরহাতে দমনের হুঁশিয়ারি

বাগেরহাট প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে রাস্তার ওপর কোন কোরবানির হাট বসানো যাবে না। হাটে আসা যানবাহন দ্বারা জটলা সৃষ্টি না হয়, সে দিকে লক্ষ্য রাখতে হবে।

সড়ক ও নৌপথে পশুবাহী যানবাহনে যে কোনো ধরনের চাঁদাবাজি কঠোরহাতে দমনের হুঁশিয়ারি দিয়েছেন আইন শৃঙ্খলা সভায় উপজেলা নির্বাহী অফিসার আতিয়া খাতুন এসব কথা বলেন তিনি আরো বলেন জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

উপজেলা সম্মেলন কক্ষে বাগেরহাট সদর উপজেলা প্রশাসন আয়োজনে সোমবার (১৮ মে) বেলা ১১টায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মোসাঃ আতিয়া খাতুন,বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সভায় এম, শরীফ খান সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি বলেন আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে সড়ক ও নৌপথে পশুবাহী যানবাহনে যেকোনো ধরনের চাঁদাবাজি, ছিনতাই বা হয়রানি কঠোর হস্তে দমনের হুঁশিয়ারি দিয়েছেন, মাদক, চাঁদাবাজি, দখলবাজি বা যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করুন।

এ সময় উপস্থিত থেকে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে, সমাজ থেকে মাদক নির্মূলে সাঁড়াশি অভিযান চরবে, শুধু অপরাধীরা সাধারণত সমাজে লুকিয়ে থাকে, সাধারণ মানুষ সক্রিয় না হলে তাদের চিহ্নিত করা কঠিন।

এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল পারভেজ,মাসুম হাওলাদার, সভাপতি বাগেরহাট উপজেলা প্রেসক্লাব, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, উপজেলা কৃষি কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ, জন প্রতিনিধিসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন এবং মাদক নির্মূলে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

স্থানীয় পর্যায়ে অপরাধীদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড বা যেকোনো ধরনের অস্থিতিশীল পরিবেশের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করুন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

 

এইরকম আরও খবর


Deprecated: explode(): Passing null to parameter #2 ($string) of type string is deprecated in /home/btcnewscom/public_html/wp-content/plugins/epic-news-element/includes/helper.php on line 1509

Deprecated: explode(): Passing null to parameter #2 ($string) of type string is deprecated in /home/btcnewscom/public_html/wp-content/plugins/epic-news-element/includes/helper.php on line 1509

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
তুষির গানে মুগ্ধ শ্রোতারা! ছবিতেও কি নারীরা নিরাপদ নয়? প্রশ্ন তুললেন ভূমি রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ মাদক কারবারি আটক র‌্যাব-৫ রাজশাহী কর্তৃক মাদকসহ আটক-৫ মেঘনার বুকে ঝড়ের কবলে সি-ট্রাক, অল্পের জন্য রক্ষা পেলেন ৫ শতাধিক যাত্রী বরিশালে কালবৈশাখীর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, বিদ্যুৎহীন ৫ উপজেলা বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ জামালপুরে জানাযায় যাওয়ার পথে বাস চাপায় বৃদ্ধ নিহত সৌদি আরব, কাতার, পাকিস্তান ইসরায়েলকে স্বীকৃতি দিক, ট্রাম্প চাইলেও এটা কি সম্ভব কিয়েভের ‘গুরুত্বপূর্ণ স্থাপনায় ধারাবাহিক’ হামলার হুমকি রাশিয়ার, বিদেশিদের শহর ছাড়ার আহ্বান