BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সান্তাহার স্টেশনে ট্রেনের বগি থেকে মাদকসহ একজন গ্রেপ্তার

সান্তাহার স্টেশনে ট্রেনের বগি থেকে মাদকসহ একজন গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘির সান্তাহার রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরা থেকে মামুন হোসেন নামের এক মাদক কারবারিকে নেশা জাতীয় ইনজেকশন ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ।

রোববার (১৭মে) বিকেলে সান্তাহার রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরা থেকে তাকে গ্রেপ্তার ও তার নিকট থেকে ২০ পিস ইনজেকশান ও ২০ পিস ট্যাপেন্টডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত মামুন হোসেন নওগাঁ সদরের পার-নওগাঁ এলাকার মৃত আব্দুল অজিজের ছেলে।

সান্তাহার রেলওয়ে থানা সুত্রে জানাযায়, রোববার বিকেলে সান্তাহার স্টেশনে রাজশাহিগামী বাংলাবান্ধা নামক আন্ত:নগর ট্রেনটি দাঁড়িয়ে ছিল। এসময় পুলিশ দাঁড়িয়ে থাকা ওই ট্রেনের কামরা তল্লাশি কালে যাত্রী বেশে থাকা মামুন হোসেন নামের উক্ত মাদক কারবারিকে আটক ও তার দেহ তল্লাশি করে ২০ পিস ইনজেকশান ও ২০ পিস ট্যাপেন্টডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, এ ঘটনায় মাদক আইনে মামলা রুজু করে গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হয়েছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
তুষির গানে মুগ্ধ শ্রোতারা! ছবিতেও কি নারীরা নিরাপদ নয়? প্রশ্ন তুললেন ভূমি রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ মাদক কারবারি আটক র‌্যাব-৫ রাজশাহী কর্তৃক মাদকসহ আটক-৫ মেঘনার বুকে ঝড়ের কবলে সি-ট্রাক, অল্পের জন্য রক্ষা পেলেন ৫ শতাধিক যাত্রী বরিশালে কালবৈশাখীর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, বিদ্যুৎহীন ৫ উপজেলা বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ জামালপুরে জানাযায় যাওয়ার পথে বাস চাপায় বৃদ্ধ নিহত সৌদি আরব, কাতার, পাকিস্তান ইসরায়েলকে স্বীকৃতি দিক, ট্রাম্প চাইলেও এটা কি সম্ভব কিয়েভের ‘গুরুত্বপূর্ণ স্থাপনায় ধারাবাহিক’ হামলার হুমকি রাশিয়ার, বিদেশিদের শহর ছাড়ার আহ্বান