BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

জামালপুরে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, স্বামী স্ত্রীসহ আটক-৩

জামালপুরে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, স্বামী স্ত্রীসহ আটক-৩

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার। স্বামী স্ত্রী সহ ৩ মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার মধ্য রাতে উপজেলার নিলাখিয়া ইউনিয়নের সলইমন্ডল পাড়া এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।

বকশীগঞ্জ থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সলইমন্ডল পাড়া গ্রামের আবদুল বারেকের বাড়িতে মাদক বিরোধী অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, বকশীগঞ্জ উপজেলার জানকিপুর সলইমন্ড পাড়া গ্রামের আবদুল বারেকের ছেলে মো. আরিফ হোসেন (৩০), তার স্ত্রী রহিমা বেগম (২৫) ও কক্সবাজার জেলার রামু থানার আবদুল মান্নান (৪২)।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, মাদক বিরোধী অভিযানে তাদের আপক করা হয়েছে। শনিবার তাদের জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জামালপুর প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
তুষির গানে মুগ্ধ শ্রোতারা! ছবিতেও কি নারীরা নিরাপদ নয়? প্রশ্ন তুললেন ভূমি রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ মাদক কারবারি আটক র‌্যাব-৫ রাজশাহী কর্তৃক মাদকসহ আটক-৫ মেঘনার বুকে ঝড়ের কবলে সি-ট্রাক, অল্পের জন্য রক্ষা পেলেন ৫ শতাধিক যাত্রী বরিশালে কালবৈশাখীর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, বিদ্যুৎহীন ৫ উপজেলা বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ জামালপুরে জানাযায় যাওয়ার পথে বাস চাপায় বৃদ্ধ নিহত সৌদি আরব, কাতার, পাকিস্তান ইসরায়েলকে স্বীকৃতি দিক, ট্রাম্প চাইলেও এটা কি সম্ভব কিয়েভের ‘গুরুত্বপূর্ণ স্থাপনায় ধারাবাহিক’ হামলার হুমকি রাশিয়ার, বিদেশিদের শহর ছাড়ার আহ্বান