নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বানেশ্বর বাজার এলাকায় আম ও লিচু বুকিং বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কুরিয়ার সার্ভিস প্রতিনিধি ও ব্যবসায়ীরা আম-লিচু পরিবহন, বুকিং ব্যবস্থাপনা এবং গ্রাহকসেবা নিয়ে বিভিন্ন বিষয় আলোচনা করেন।
সম্প্রতি অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন, এ আরজে কুরিয়ার সার্ভিসের এজিএম (এইচআর অ্যান্ড অ্যাডমিন) শেখ জাবির হোসেন, এজিএম (অ্যাকাউন্টস) মকবুল আহমেদ ফরহাদ, সোলাইমান হোসেন এবং ম্যানেজার অ্যাডমিন ইমরান হোসেন বিজয়। সভায় সভাপতিত্ব করেন বানেশ্বর ব্রাঞ্চের ম্যানেজার গোলাম রাব্বি।
সভায় বক্তারা বলেন, ব্যবসায়ীদের সঠিক পরিমাপে মালামাল গ্রহণ করতে হবে এবং তা যথাযথভাবে গ্রাহকের কাছে পৌঁছে দিতে হবে। একই সঙ্গে সব ধরনের কালোবাজারি ও অবৈধ মালামাল পরিবহন থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
বক্তারা আরও বলেন, নিরাপদ ও স্বচ্ছ সেবা নিশ্চিত করতে প্রতিটি গ্রাহকের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র বা আইডি কার্ডের ফটোকপি সংগ্রহ করা উচিত। এতে অনাকাক্সিক্ষত ঝুঁকি ও অবৈধ কার্যক্রম প্রতিরোধ সহজ হবে বলে মত দেন তারা।
সভায় স্থানীয় ব্যবসায়ীরা আম ও লিচু মৌসুমে দ্রুত ও নিরাপদ পরিবহন নিশ্চিত করতে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #



