আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি সদরের সুনাধন্য মোস্তফা মার্কেটে ব্যবসায়ীদের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মে) সন্ধ্যায় মার্কেট প্রাঙ্গনে মোস্তফা মার্কেটের পরিচালক আলহাজ্ব আইয়ুব আলীর সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, আদমদীঘি উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও বণিক সমিতির সভাপতি আব্দুল মুক্তাকিন তালুকদার।
প্রধান বক্তা ছিলেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা তরিকুল ইসলাম. ২য় বক্তা ছিলেন, আল কোরআন এন্ড ইসলামি শ্ট্যাডি ইসলামি আলোচক টিভি ব্যক্তিত্ব ও আদমদীঘি মডেল মসজিদের ইমাম মাওলানা মুফতি সানোয়ার হোসেন।
অন্যান্য অতিথি ছিলেন. আব্দুল মতিন, শামিম হোসেনসহ মার্কেটের ব্যবসায়ীবৃন্দ। দোয়া মাহফিলে ইসলামি আলোচনা ও দেশের শান্তি কামনা করে বিশেষ মোনাজাত শেষে তাবারক বিতরণ করা হয়। #



