বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: মাদক বিরোধী অভিযানে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর এলাকা থেকে এক কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
গ্রেফতারকৃত ব্যক্তি হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘী কলোনীপাড়ার মোঃ মহিরুল ইসলামের ছেলে মোঃ আব্দুল কাদের (২৮)।
র্যাবের এক প্রেসনোটে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহবাজপুর ইউপির সোনামসজিদ স্থলবন্দরগামী পাকা রাস্তার উপর রুপালী স্কেল সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এসময় এক কেজি গাঁজাসহ মাদক কারবারী মোঃ আব্দুল কাদের কে আটক করা হয়।
আসামী ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।
ঘটনা সূত্রে জানা যায়, ১৮ এপ্রিল র্যাব-৫ এর একটি আভযানিক টহল দল অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে। গোপন সংবাদে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার কানসাট বাজার এলাকায় সন্ধ্যা রাত ৭টার দিকে খবর পেয়ে জেলার শাহবাজপুর ইউপির সোনামসজিদ স্থলবন্দরগামী পাকা রাস্তার উপর রুপালী স্কেল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাদককারবারী মোঃ আব্দুল কাদের কে আটক করা হয় এবং তার হেফাজতে থাকা প্লাষ্টিকের বাজার করা ব্যাগের ভিতর হতে নীল রংয়ের পলিথিনে ০১(এক) কেজি অবৈধ মাদক গাঁজা উদ্ধার করা হয়। #















