BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আবার রেফারিং নিয়ে বার্সেলোনার অভিযোগ

আবার রেফারিং নিয়ে বার্সেলোনার অভিযোগ

বিটিসি স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় সহজে মেনে নিতে পারছে না বার্সেলোনা। এর পেছনে ম্যাচ অফিসিয়ালদের দায় দেখছে কাতালান ক্লাবটি।

দ্বিতীয় দফায় রেফারিংয়ের বিরুদ্ধে উয়েফার কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছে তারা।

ইউরোপ সেরার মঞ্চে শেষ আটের প্রথম লেগে ঘরের মাঠে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ২-০ গোলে হেরে যায় বার্সেলোনা। ওই ম্যাচে রেফারির দুটি সিদ্ধান্তের বিরুদ্ধে উয়েফার কাছে অভিযোগ করে তারা।

ফিরতি লেগের আগেই সেটা খারিজ করে দেয় ইউরোপের ফুটবলের নিয়ন্তা সংস্থা।

মেত্রোপলিতানোয় দ্বিতীয় দেখায় আতলেতিকোকে ২-১ গোলে হারালেও, সেমি-ফাইনালে জায়গা করে নিতে পারেনি বার্সেলোনা। দুই লেগ মিলিয়ে ৩-২ গোলের অগ্রগামিতায় শেষ চারে ওঠে আতলেতিকো।

গত মঙ্গলবারের ওই ম্যাচের পর রেফারিং নিয়ে ক্ষোভ ঝারেন দলটির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া, যিনি দুই লেগের একটিতেও খেলতে পারেননি চোটের কারণে।

পরে ম্যাচ অফিসিয়ালদের তীব্র সমালোচনা করেন বার্সেলোনার নতুন মেয়াদে নবনির্বাচিত সভাপতি হুয়ান লাপোর্তাও।

এবার আনুষ্ঠানিকভাবে রেফারিং নিয়ে অভিযোগ করল বার্সেলোনা।

“আতলেতিকোর বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রেফারির ভূমিকা নিয়ে উয়েফার কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। ক্লাবের মতে, দুই লেগেই এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেখানে খেলাটির নিয়ম মানা হয়নি।

নিয়মের ভুল প্রয়োগ এবং ভিএআর এর যথাযথ হস্তক্ষেপের অভাবে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত ভুল নেওয়া হয়েছে।”

রেফারির একের পর এক ভুল সিদ্ধান্তের প্রভাব লড়াইয়ের চূড়ান্ত ফলাফলে পড়েছে বলে মনে করছে বার্সেলোনা। শুধু তাই নয়, এতে তাদের আর্থিক ক্ষতি হওয়ার কথাও বলেছে তারা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
অবশেষে লেবানন ও ইসরাইলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু তেল রপ্তানি ছাড়াই কতদিন টিকতে পারবে তেহরান? হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব অর্থনীতিতে গুরুতর প্রভাব পড়েছে : ম্যাখোঁ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরানের নতুন নির্দেশনা খ্রিস্টধর্মে ধর্মান্তরিত ভারতীয় শরণার্থীর অস্ট্রেলিয়ায় আশ্রয় আবেদন খারিজ কৃত্রিম বুদ্ধিমত্তার চাহিদা বাড়ায় সিঙ্গাপুরের রপ্তানিতে বড় উত্থান পাকিস্তান কি পারবে ইরান-যুক্তরাষ্ট্রকে পরমাণু সমঝোতায় আনতে? চাঁদার টাকা না দেওয়ায় পুঠিয়ায় মুদি দোকানদারকে ছুরিকাঘাতে হত্যা হজ ক্যাম্প পরিদর্শন ও হজের প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আটক-২১, হাতুড়ির আঘাতে অভিভাবক আহত