BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বকশীগঞ্জে রাতের আঁধারে কৃষকের ধানের চারা উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা

বকশীগঞ্জে রাতের আঁধারে কৃষকের ধানের চারা উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে এক কৃষকের ৩ বিঘা জমির বোরো ধানের চারা উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। বুধবার (১৫ এপ্রিল) রাতে সাধুরপাড়া ইউনিয়নের উত্তর ধাতুয়াকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

এতে করে ক্ষতির সম্মুখীন হয়েছে কৃষক সানোয়ার হোসেন। এঘটনায় বিচার দাবি করেছেন ভুক্তভোগী পরিবার।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে কাজ করতে গিয়ে ধান ক্ষেতের ধান গাছ উপড়ে ফেলা দেখতে পায় সানোয়ার হোসেন। এঘটনা জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়।

এদিকে ফসলের এমন ক্ষতি হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন সানোয়ার হোসেন ও তাঁর পরিবার। এই অমানবিক ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসীও।

ভুক্তভোগী ক্ষতিগ্রস্ত কৃষক সানোয়ার হোসেন জানান, পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় মজাহার আলী, মান্নান, হুমায়ুন কবির গংরা তার ধান ক্ষেত বিনষ্ট করেছে। তিনি এঘটার বিচার দাবি করেন।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, এঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
অবশেষে লেবানন ও ইসরাইলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু তেল রপ্তানি ছাড়াই কতদিন টিকতে পারবে তেহরান? হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব অর্থনীতিতে গুরুতর প্রভাব পড়েছে : ম্যাখোঁ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরানের নতুন নির্দেশনা খ্রিস্টধর্মে ধর্মান্তরিত ভারতীয় শরণার্থীর অস্ট্রেলিয়ায় আশ্রয় আবেদন খারিজ কৃত্রিম বুদ্ধিমত্তার চাহিদা বাড়ায় সিঙ্গাপুরের রপ্তানিতে বড় উত্থান পাকিস্তান কি পারবে ইরান-যুক্তরাষ্ট্রকে পরমাণু সমঝোতায় আনতে? চাঁদার টাকা না দেওয়ায় পুঠিয়ায় মুদি দোকানদারকে ছুরিকাঘাতে হত্যা হজ ক্যাম্প পরিদর্শন ও হজের প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আটক-২১, হাতুড়ির আঘাতে অভিভাবক আহত