BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

কসবায় পাহাড় কাটার দায়ে ১ লক্ষ টাকা জরিমানা, কারাদণ্ড, ৫টি ট্রাক্টর জব্দ

কসবায় পাহাড় কাটার দায়ে ১ লক্ষ টাকা জরিমানা, কারাদণ্ড, ৫টি ট্রাক্টর জব্দ

বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা ও কারাদণ্ডসহ ৫টি ট্রাক্টর জব্দ করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল ) কসবা উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা এলাকায় নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষা ও প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে

কসবা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তানজিল কবির এ অভিযান পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ছামিউল ইসলাম।

অভিযানে পিপলস পোল্ট্রি এন্ড হ্যাচারি লিমিটেডের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার পরিদর্শক মোঃ রাখিবুল হাসানের প্রসিকিউশনের ভিত্তিতে সরেজমিনে পাহাড় কাটার সত্যতা পাওয়া যায়।

এ ঘটনায় প্রতিষ্ঠানটির দায়িত্বপ্রাপ্ত কর্মচারী মোঃ ফারুক হোসেন (জুনিয়র অফিসার) কে ১ লাখ টাকা অর্থদণ্ড (তাৎক্ষণিক আদায়) ও ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া কাজে নিয়োজিত শ্রমিক বায়েক নোয়াপাড়া এলাকার আব্দুল লতিফ মিয়ার ছেলে মোঃ উসমান গণি কে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানকালে পাহাড় কাটার কাজে ব্যবহৃত ৫টি ট্রাক্টর জব্দ করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য পরিবেশ অধিদপ্তরকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ছামিউল ইসলাম বিটিসি নিউজকে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধভাবে পাহাড় কাটা সম্পূর্ণ নিষিদ্ধ। যারা এ ধরনের অপরাধে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। কোনো ধরনের পরিবেশবিধ্বংসী কার্যক্রম সহ্য করা হবে না।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মো: লোকমান হোসেন পলা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
অবশেষে লেবানন ও ইসরাইলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু তেল রপ্তানি ছাড়াই কতদিন টিকতে পারবে তেহরান? হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব অর্থনীতিতে গুরুতর প্রভাব পড়েছে : ম্যাখোঁ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরানের নতুন নির্দেশনা খ্রিস্টধর্মে ধর্মান্তরিত ভারতীয় শরণার্থীর অস্ট্রেলিয়ায় আশ্রয় আবেদন খারিজ কৃত্রিম বুদ্ধিমত্তার চাহিদা বাড়ায় সিঙ্গাপুরের রপ্তানিতে বড় উত্থান পাকিস্তান কি পারবে ইরান-যুক্তরাষ্ট্রকে পরমাণু সমঝোতায় আনতে? চাঁদার টাকা না দেওয়ায় পুঠিয়ায় মুদি দোকানদারকে ছুরিকাঘাতে হত্যা হজ ক্যাম্প পরিদর্শন ও হজের প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আটক-২১, হাতুড়ির আঘাতে অভিভাবক আহত