আরএমপি প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে পবা, রাজপাড়া, কর্ণহার ও কাটাখালী থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- রাজশাহী মহানগরীর পবা থানার দক্ষিণ পিল্লাপাড়া গ্রামের মো: মেরাজ উদ্দিনের ছেলে মো: আশরাফুল আলম (৩০); একই এলাকার মৃত আবু খায়েরের ছেলে মো: মেরাজ উদ্দিন (৫১); রাজপাড়া থানার লক্ষীপুর বাগানপাড়া (রেললাইন ধার) গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে মেহেদী হাসান ওরফে মনা (২৫); কর্ণহার থানার সরিষাকুড়ি (হাটপাড়া) গ্রামের বাবলুর ছেলে মো: বিপ্লব (৩২); রাজশাহী জেলার গোদাগাড়ী থানার সরমজাই গ্রামের আবুল কালাম আজাদের ছেলে মো: নাসির হোসেন (২৮) এবং রাজশাহী মহানগরীর কাটাখালী থানার বাখরাবাজ গ্রামের হবিবর রহমানের ছেলে মো: আশিক আলী (২৮)।
গতকাল ১৫ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক সোয়া ১১ টার দিকে পবা থানার নওহাটা দক্ষিণ পিল্লাপাড়া গ্রামের নিজ বসতবাড়ি থেকে আশরাফুল ও মেরাজকে গ্রেপ্তার করা হয়। এছাড়া, একই তারিখ রাত আনুমানিক ১১ টার দিকে লক্ষীপুর বাগানপাড়া এলাকা থেকে মেহেদীকে গ্রেপ্তার করা হয়।
তাছাড়াও, একই তারিখ ভোর আনুমানিক সাড়ে ৬ টার দিকে কর্ণহার থানার ডাংগেরহাট এলাকা থেকে বিপ্লব ও নাসিরকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে একই তারিখ বিকাল আনুমানিক পৌনে ৬ টার দিকে কাটাখালী থানার নওদাপাড়া পশ্চিমপাড়া এলাকা থেকে আশিককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের দেহ ও বসতবাড়ি তল্লাশি করে মোট ৩ কেজি ১শ গ্রাম গাঁজা, সাড়ে ৭ গ্রাম হেরোইন এবং ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গ্রেপ্তারকৃত মেহেদীর বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া থানায় ৩ টি মাদক ও ২ টি পেনাল কোডে মামলা এবং বিপ্লবের বিরুদ্ধে আরএমপির বিভিন্ন থানায় ২টি মাদক ও ১টি পেনাল কোডে মামলা চলমান রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সংবাদ প্রেরক মিডিয়া সেল রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। #















