BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সাংবাদিক পরিবারের পৈত্রিক জমি দখল চেষ্টার অভিযোগ

সাংবাদিক পরিবারের পৈত্রিক জমি দখল চেষ্টার অভিযোগ

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর সাংবাদিক পরিবারের পৈত্রিক জমি জোরপূর্বক দখলের অপচেষ্টার অভিযোগ উঠেছে। একাধিক হত্যা মামলার আসামি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত অভিযুক্তদের কারনে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

অভিযোগ সূত্রে জানা যায়, দৈনিক সংগ্রাম পত্রিকার ইসলামপুর উপজেলা প্রতিনিধি মোঃ মনির হোসেনের উপজেলার চর পুটিমারী ইউনিয়নের বাড়ি ডিগ্রীরচর পয়াস্তী গ্রামে। তার পরিবার দীর্ঘদিন ধরে কিসমতগোবিন্দী মৌজার পৈত্রিক জমি ভোগদখল করে আসছেন। তবে একই ইউনিয়নের ডিগ্রীরচর আকন্দপাড়া এলাকার একটি সংঘবদ্ধ চক্র তার ওই জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে আসছে বলে অভিযোগ করেছেন তিনি। এবিষয়ে ইসলামপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছে ভুক্তভুগী পরিবারটি।

ভুক্তভোগীর অভিযোগ, গত সপ্তাহে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে তার জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালায়। এ সময় তিনি ও তার লোকজন বাধা দিলে উভয় পক্ষের তর্ক-বিতর্ক শুরু হয়।

ভুক্তভোগীরা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি শান্ত হয়।

তবে অভিযুক্তরা প্রকাশ্যে জমি দখলের হুমকি দেয়। এ ঘটনায় সাংবাদিক মনির হোসেন ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। যেকোনো সময় বড় ধরনের শঙ্কা করছেন তারা।

বুধবার (১৫ এপ্রিল) উপজেলার চরপুটিমারির আকন্দ পাড়া দশআনি নদীর পূর্বপাড়ে দেশীয় অস্ত্র নিয়ে দলবদ্ধ হয়ে আবারো জমি জবরদখল করতে আসে, সুরুজ আলী, সোনাহার মিয়া, বাবুল শেখ, নুরইসলাম সহ প্রায় ২০ জন নারী পুরষের একটি সংবদ্ধ দল। অস্ত্র উঁচিয়ে ঘটনাস্থল ত্যাগ করতেও বলে পুলিশ সহ সাংবাদিকদের।

স্থানীয়রা জানান, এই সংবদ্ধ দখলকারীদের বিরুদ্ধে একাধিক হত্যা মামলাসহ বিভিন্ন অপকম্র্রে সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব কারণে সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতে ভয় পায়।

ভুক্তভোগী সাংবাদিক মনির হোসেন বলেন,আমি আমার পৈত্রিক সম্পত্তি দীর্ঘদিন ধরে ভোগদখল করছি। এখন একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে দখলের চেষ্টা করছে। আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় আছি। এ ঘটনায় ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এবিষয়ে অভিযুক্ত সুরুজ আলী জানান, আমাদের পৈতৃকসম্পত্তি যার মালিকানা দলিল আছে, আইনের সহায়তা না নেওয়ার প্রশ্নে সুরুজ আলী জানান, আমাদের প্রয়োজন নেই, যাদের প্রয়োজন তারা আদালতে যাক, আমরা জমিতে চাষআবাদ চালিয়ে যাব।

এবিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাইয়ুম গাজী জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে, দখলকারীদের বাঁধা প্রদান করা হয়েছে, তারা বাঁধা অপেক্ষা করে দখল চালিয়ে যায়, এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শিক্ষকরাই দেশে সুশিক্ষিত নাগরিক গড়ে তুলতে পারেন — এমপি- মহিত তালুকদার আদমদীঘিতে মাদক কারবারির জেল-জরিমানা ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের বৈঠক কসবায় ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ জামালপুরে অনলাইনে কবিরাজীর নামে প্রতারণা, ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ কন্টেন্ট ক্রিয়েটর গ্রেফতার বকশীগঞ্জে সাড়ে ১২শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ