BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আদমদীঘিতে পহেলা বৈশাখ উদযাপন, মেলার উদ্বোধন

আদমদীঘিতে ঐতিহ্যবাহি চৈত্র সংক্রান্তি চড়কপূজা ও মেলা অনুষ্ঠিত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে শোভাযাত্রা আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে।

গত মঙ্গলবার ( ১৪ এপ্রিল) মঙ্গলবার সকাল ৯ টায় আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারের নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহনে শোভাযাত্রা বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে।

শোভাযাত্রা শেষে উপজেলা চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক আলোচনা সভা উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।

এসেময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানা, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: বেনজীর আহমেদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন, অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মুক্তাকিন তালুকদার, সাধারণ সম্পাদক আবু হাসানসহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবর্গ।

দুপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ও বিকেলে আদমদীঘি হাই স্কুল মাঠে ৭ দিন ব্যাপি বৈশাখী মেলার উদ্বোধন করা হয়। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শিক্ষকরাই দেশে সুশিক্ষিত নাগরিক গড়ে তুলতে পারেন — এমপি- মহিত তালুকদার আদমদীঘিতে মাদক কারবারির জেল-জরিমানা ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের বৈঠক কসবায় ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ জামালপুরে অনলাইনে কবিরাজীর নামে প্রতারণা, ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ কন্টেন্ট ক্রিয়েটর গ্রেফতার বকশীগঞ্জে সাড়ে ১২শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ