BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

পরিবেশমন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ

পরিবেশমন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ

বিশেষ প্রতিনিধি: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের (SACEP) মহাপরিচালক Norbu Wangchuk সাক্ষাৎ করেছেন।

সোমবার ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর অফিসকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে সদস্যভুক্ত দেশগুলোর বায়ু দূষণ ও পানি দূষণ রোধ, প্লাস্টিক কমানো, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, বর্জ্য ব্যবস্থাপনা ও জীববৈচিত্র্য সংরক্ষণ নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

মন্ত্রী SACEP-এর সঙ্গে বাংলাদেশের পরিবেশ সংরক্ষণের বিভিন্ন ইস্যুতে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।

তিনি আরও বলেন, সরকার বায়ুদূষণ, পানি দূষণ, শব্দদূষণ, সামুদ্রিক দূষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

বৃক্ষরোপণ কর্মসূচি প্রসঙ্গে মন্ত্রী জানান, সরকারের ইশতেহার অনুযায়ী বছরে ৫ কোটি করে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে। এক্ষেত্রে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করছে।

SACEP-ভুক্ত দেশগুলোতে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিভিন্ন আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন SACEP-এর মহাপরিচালক।

এসময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়, আইনি জটিলতার মুখে ট্রাম্প গান দিয়ে শুরু, অভিনয় নিয়ে যে ভাবনা জেফারের ‘মিটিংয়ে ডেকে পরিচালক আমাকে বিকিনি পরে দেখাতে বলেন’ লেবাননে ধর্মীয় স্কুলে হামলা, যুদ্ধবিরতি নিয়ে প্রশ্ন স্পিকারের মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো মিত্রদের রক্ষা করতে পারে না : মোজতবা খামেনি ফের হামলা হলে মার্কিন যুদ্ধজাহাজগুলোও তাদের ঘাঁটির মতো পুড়বে : আইআরজিসি জনগণের কল্যাণে আমরা কাজ করে যাবো : সমাজকল্যাণ মন্ত্রী গত ১৭ বছর বাংলাদেশের শ্রমিকেরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিল : ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্য ছাড়ল মার্কিন বিমানবাহী রণতরী জেরাল্ড আর. ফোর্ড চাঁদপুরে জাটকা ধরায় দুই মাসে ৭ শতাধিক জেলের কারাদণ্ড