BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

নওগাঁয় গরুবোঝাই ভটভটি উল্টে নিহত-২, আহত-৬

নওগাঁয় গরুবোঝাই ভটভটি উল্টে নিহত-২, আহত-৬

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে গরুবোঝাই একটি শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি উল্টে দুজন নিহত হয়েছেন। আজ শনিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ধামইরহাট উপজেলার বিহারীনগর বাইপাস রাস্তায় ডাবল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত ছয়জন।

নিহতরা হলেন- ধামইরহাট উপজেলার আড়ানগর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে গরু ব্যবসায়ী মো. ভূট্টু হোসেন (৪৫) ও একই গ্রামের জয়নুলের ছেলে ভটভটি চালক মাসুদুর রহমান মওলা (৩০)।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ভূট্টু হোসেন ও মাসুদুর রহমান গরু কেনাবেচার ব্যবসা করতেন। শনিবার সকালে তারা ভটভটিতে করে গরু নিয়ে জয়পুরহাটের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বিহারীনগর বাইপাস রাস্তার ডাবল ব্রিজ এলাকায় একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ভূট্টু হোসেন ও চালক মাসুদুর রহমান মারা যান। এ সময় ভটভটিতে থাকা বাকি আহতদের উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেন।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর বিটিসি নিউজকে বলেন, সকালে বিহারীনগর বাইপাস রাস্তায় ডাবল ব্রিজ এলাকায় ভটভটি উল্টে চাপা পড়ে দুজন নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ দুটি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নওগাঁ প্রতিনিধি মো: আব্বাস আলী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
তুষির গানে মুগ্ধ শ্রোতারা! ছবিতেও কি নারীরা নিরাপদ নয়? প্রশ্ন তুললেন ভূমি রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ মাদক কারবারি আটক র‌্যাব-৫ রাজশাহী কর্তৃক মাদকসহ আটক-৫ মেঘনার বুকে ঝড়ের কবলে সি-ট্রাক, অল্পের জন্য রক্ষা পেলেন ৫ শতাধিক যাত্রী বরিশালে কালবৈশাখীর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, বিদ্যুৎহীন ৫ উপজেলা বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ জামালপুরে জানাযায় যাওয়ার পথে বাস চাপায় বৃদ্ধ নিহত সৌদি আরব, কাতার, পাকিস্তান ইসরায়েলকে স্বীকৃতি দিক, ট্রাম্প চাইলেও এটা কি সম্ভব কিয়েভের ‘গুরুত্বপূর্ণ স্থাপনায় ধারাবাহিক’ হামলার হুমকি রাশিয়ার, বিদেশিদের শহর ছাড়ার আহ্বান