BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির আহ্বান ইউরোপীয় নেতাদের

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির আহ্বান ইউরোপীয় নেতাদের

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির আলোচনার আহ্বান জানিয়েছে ইউরোপীয় নেতারা। যুদ্ধের দীর্ঘমেয়াদি বৈশ্বিক প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ার মধ্যেই এই আহ্বান জানানো হলো। খবর সিএনএনের

বুধবার (১৮ মার্চ) ইসরায়েলের হামলায় সাউথ পার্স গ্যাস ফিল্ড লক্ষ্যবস্তু হওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। এর জবাবে ইরান কাতার ও সৌদি আরবের জ্বালানি স্থাপনাগুলোতে পাল্টা হামলা চালায়।

বৃহস্পতিবার ব্রাসেলসে ইইউ বৈঠকের আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এই সংঘাতকে ‘বেপরোয়া উত্তেজনা’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের জ্বালানি উৎপাদন ক্ষমতা ধ্বংস হলে যুদ্ধের প্রভাব আরও দীর্ঘমেয়াদি হবে। একইসঙ্গে তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনার আহ্বান জানান।

ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট কাজা কাল্লাস বলেন, ইরানের কাতারে হামলা পরিস্থিতিকে আরও বিশৃঙ্খল করে তুলেছে। এই যুদ্ধ থেকে উত্তরণের পথ খুঁজে বের করা জরুরি, উত্তেজনা বাড়ানো নয়। তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাত ও ইউক্রেন যুদ্ধের মধ্যে সম্পর্ক রয়েছে এবং এতে রাশিয়া লাভবান হচ্ছে।

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেরৎস জানিয়েছেন, তিনি ডোনাল্ড ট্রাম্পের এর সঙ্গে ব্যক্তিগত যোগাযোগে এমন ইঙ্গিত পেয়েছেন যে, যুক্তরাষ্ট্র সংঘাত বন্ধে আগ্রহী। তিনি ট্রাম্পের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

অন্যদিকে, ন্যাটো মহাসচিব মার্ক রুটে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ন্যাটো মিত্ররা বর্তমানে হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়, আইনি জটিলতার মুখে ট্রাম্প গান দিয়ে শুরু, অভিনয় নিয়ে যে ভাবনা জেফারের ‘মিটিংয়ে ডেকে পরিচালক আমাকে বিকিনি পরে দেখাতে বলেন’ লেবাননে ধর্মীয় স্কুলে হামলা, যুদ্ধবিরতি নিয়ে প্রশ্ন স্পিকারের মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো মিত্রদের রক্ষা করতে পারে না : মোজতবা খামেনি ফের হামলা হলে মার্কিন যুদ্ধজাহাজগুলোও তাদের ঘাঁটির মতো পুড়বে : আইআরজিসি জনগণের কল্যাণে আমরা কাজ করে যাবো : সমাজকল্যাণ মন্ত্রী গত ১৭ বছর বাংলাদেশের শ্রমিকেরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিল : ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্য ছাড়ল মার্কিন বিমানবাহী রণতরী জেরাল্ড আর. ফোর্ড চাঁদপুরে জাটকা ধরায় দুই মাসে ৭ শতাধিক জেলের কারাদণ্ড