BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বদলি ঠেকাতে মরিয়া বোদা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওয়াহিদুজ্জামান

বদলি ঠেকাতে মরিয়া বোদা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওয়াহিদুজ্জামান

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এ কে এম ওয়াহিদুজ্জামানকে বদলি করার পরেও কার্যালয় ত্যাগ না করায়, জেলা ও উপজেলা অফিসের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।

বদলি আদেশের চার মাস হলেও বদলি না নিয়ে,সম্প্রতি বদলি ঠেকাতে মরিয়া হয়ে জেলা অফিসের কর্মচারীদের চাপ প্রয়োগ করে, আরো কিছুদিন থাকার জন্য অধিদপ্তরে লিখিত আবেদন করায়।

জানা যায়, ২০২০ সালের ডিসেম্বরে বোদা উপজেলায় মহিলা বিষয়ক কর্মকর্তা হিসেবে যোগদান করেন তিনি।

কিছুদিন পরে জেলা কার্যালয়ের উপ পরিচালক বদলি হলে, উপ পরিচালকের অতিরিক্ত দায়িত্ব পান এ কর্মকর্তা।

একই কর্মস্থলে দীর্ঘদিন থাকায় সরকারি নিয়মানুযায়ী গত বছরের নভেম্বরে তাকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বদলি করা হয়।

লায়লা আক্তারসহ একাধিক সেবা প্রার্থীর অভিযোগ, ভিডাব্লিউবির সমস্যা সমাধানের জন্য উপজেলায় বার বার গেলেও তাকে পাওয়া যায় না। এছাড়াও অসৌজন্য আচরনেরও অভিযোগ রয়েছে কর্মকর্তার বিরুদ্ধে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মচারী জানিয়েছেন,প্রতিনিয়ত কর্মচারীদের সাথে অসৎ আচরণে অতিষ্ঠ তারা। বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে উপজেলায় বহাল রাখার জন্য লিখিত নেন তিনি। তারা অবিলম্বে এই বিতর্কিত ব্যক্তির বদলির আদেশ বহাল রেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

এ ব্যাপারে বোদা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও উপ পরিচালকের অতিরিক্ত দায়িত্বে থাকা এ কে এম ওয়াহিদুজ্জামানকে মুঠোফোনে কল দিলে ব্যস্ততা দেখিয়ে ফোন কেটে দেন তিনি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
তুষির গানে মুগ্ধ শ্রোতারা! ছবিতেও কি নারীরা নিরাপদ নয়? প্রশ্ন তুললেন ভূমি রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ মাদক কারবারি আটক র‌্যাব-৫ রাজশাহী কর্তৃক মাদকসহ আটক-৫ মেঘনার বুকে ঝড়ের কবলে সি-ট্রাক, অল্পের জন্য রক্ষা পেলেন ৫ শতাধিক যাত্রী বরিশালে কালবৈশাখীর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, বিদ্যুৎহীন ৫ উপজেলা বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ জামালপুরে জানাযায় যাওয়ার পথে বাস চাপায় বৃদ্ধ নিহত সৌদি আরব, কাতার, পাকিস্তান ইসরায়েলকে স্বীকৃতি দিক, ট্রাম্প চাইলেও এটা কি সম্ভব কিয়েভের ‘গুরুত্বপূর্ণ স্থাপনায় ধারাবাহিক’ হামলার হুমকি রাশিয়ার, বিদেশিদের শহর ছাড়ার আহ্বান