BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে জাতীয় সংসদ ভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতিকে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান।

এর আগে, বিকাল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তারেক রহমানকে দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ২০ বছর পর বিএনপির ক্ষমতা গ্রহণের এই মাহেন্দ্রক্ষণে সংসদ ভবনের খোলা চত্বরে প্রথমবারের মতো শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও নতুন মন্ত্রিসভার ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রীকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি। শপথগ্রহণ শেষে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা শপথ বইয়ে স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন, দেশি-বিদেশি বিভিন্ন কূটনৈতিক প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: আমিনুল ইসলাম শিকদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরানের সঙ্গে পুনরায় আলোচনায় বসার আগে যুক্তরাষ্ট্রের ২ শর্ত হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ ভারতের সমস্যা আরও বাড়াবে? ভারতে বিদ্যুৎকেন্দ্রে বয়লার বিস্ফোরণে নিহত-১৪, আহত-২০ হরমুজ সচল রাখতে ইউরোপের নতুন জোট, বাদ পড়ছে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকেও নেতৃত্ব দেবেন জেডি ভ্যান্স রুশ জাহাজ আটকের পরিকল্পনা ইউক্রেন-ইসরায়েলের যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা পুনরায় শুরুর ‘প্রবল সম্ভাবনা’ দেখছেন গুতেরেস ভেবেছিলাম মেলোনির সাহস আছে, কিন্তু আমি ভুল ছিলাম সিরাজগঞ্জে ওভারব্রিজ আইল্যান্ডে বাড়ছে দুর্ঘটনা, সড়কবাতি ও নিরাপত্তার দাবি ১ জুলাই থেকে শুরু হচ্ছে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ : প্রধানমন্ত্রী