BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

অন্তর্বর্তী সরকারের ৫২৬টি সিদ্ধান্ত গ্রহণ, বাস্তবায়নের হার ৮৩ শতাংশ

অন্তর্বর্তী সরকারের ৫২৬টি সিদ্ধান্ত গ্রহণ, বাস্তবায়নের হার ৮৩ শতাংশ

ঢাকা প্রতিনিধি: ২০২৪ সালের আগস্টে দায়িত্ব গ্রহণের পর অন্তর্বর্তী সরকার ৫২৬টি সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং ১১৬টি অধ্যাদেশ জারি করেছে। এর মধ্যে ৪৩৯টি সিদ্ধান্ত ইতিমধ্যেই বাস্তবায়িত হয়েছে, এই বাস্তবায়নের হার ৮৩.৪৬ শতাংশ।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ‘৮ আগস্ট ২০২৪ থেকে ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত ৬৮টি নিয়মিত সাপ্তাহিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকগুলোতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ৫২৬টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ৪৩৯টি বাস্তবায়িত হয়েছে, যা ৮৩.৪৬ শতাংশ বাস্তবায়নের হার নির্দেশ করে।’

তিনি আরও জানান, এই সময়ে মোট ১১৬টি অধ্যাদেশ জারি করা হয়েছে। এর মধ্যে ১৬টি প্রক্রিয়াধীন রয়েছে এবং ৩টি নীতিগতভাবে অনুমোদিত। এ ছাড়া, নীতি, নীতিমালা, কর্মকৌশল ও কর্মপরিকল্পনা অন্তর্ভুক্ত ৩০টি নীতিমূলক দলিল প্রণয়ন করা হয়েছে। এর মধ্যে ১৬টি স্বাক্ষরিত বা অনুমোদিত এবং ১৪টি বাস্তবায়নের অধীনে রয়েছে।

শফিকুল আলম বলেন, এই সময়ে সরকার ১৪টি দ্বিপাক্ষিক চুক্তিতেও প্রবেশ করেছে। তিনি বলেন, ‘এগুলোর বাস্তবায়নের হার আগের সরকারের তুলনায় অনেক বেশি। এগুলো ছোটখাটো পরিবর্তন নয়; বরং অনেকগুলো অধ্যাদেশ গুরুত্বপূর্ণ সংস্কার আনে, যা দেশের মানুষের জীবনে যুগান্তকারী প্রভাব ফেলবে।’

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মারুফ সরকার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়, আইনি জটিলতার মুখে ট্রাম্প গান দিয়ে শুরু, অভিনয় নিয়ে যে ভাবনা জেফারের ‘মিটিংয়ে ডেকে পরিচালক আমাকে বিকিনি পরে দেখাতে বলেন’ লেবাননে ধর্মীয় স্কুলে হামলা, যুদ্ধবিরতি নিয়ে প্রশ্ন স্পিকারের মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো মিত্রদের রক্ষা করতে পারে না : মোজতবা খামেনি ফের হামলা হলে মার্কিন যুদ্ধজাহাজগুলোও তাদের ঘাঁটির মতো পুড়বে : আইআরজিসি জনগণের কল্যাণে আমরা কাজ করে যাবো : সমাজকল্যাণ মন্ত্রী গত ১৭ বছর বাংলাদেশের শ্রমিকেরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিল : ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্য ছাড়ল মার্কিন বিমানবাহী রণতরী জেরাল্ড আর. ফোর্ড চাঁদপুরে জাটকা ধরায় দুই মাসে ৭ শতাধিক জেলের কারাদণ্ড