BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বকশীগঞ্জে মুসলিম নগর দরবার শরীফে বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতের মতবিনিময় অনুষ্ঠিত

বকশীগঞ্জে মুসলিম নগর দরবার শরীফে বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতের মতবিনিময় অনুষ্ঠিত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে মুসলিম নগর দরবার শরীফের পীর এমরান খন্দকারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও বিএনপি মনোনীত প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে দরবার শরীফে যান সাবেক এই সংসদ সদস্য।

এসময় তিনি দরবারের মরহুম পীর আছির উদ্দিন খন্দকার ও মুছা কারী খন্দকারের মাজার জিয়ারত করেন।
এছাড়াও মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

মতবিনিময়কালে তিনি উপস্থিত সকল জাকেরানের নিকট দোয়া প্রার্থনা করেন সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত।

মতবিনিময় ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে সাবেক এমপি মিল্লাতের পুত্র ব্যারিস্টার শাহাদাত বিন জামান শোভন, বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রশিদ সাদা, সাংগঠনিক সম্পাদক সাঈদ বিন আনোয়ার সজীব, বকশীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক বিপ্লব সওদাগর, সদস্য সচিব মাহবুবুর রহমান লাভলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশিকুর রহমান তুলন, সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক শাহীন খান সহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
আরাফাতের খুতবার বাংলা সম্প্রচার শুনবেন যেভাবে আজ পবিত্র হজ টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় আহতদের খোঁজ নিলেন রাজশাহী জেলা প্রশাসক জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্প গুঁড়িয়ে দিল সন্ত্রাসীরা: দুই ঘণ্টা বন্দুকযুদ্ধে এলাকা প্রকম্পিত লালমনিরহাটে ডিসি পার্ক আবাসনে ঘর পেল ৩ ভাই-বোন, দায়িত্ব নিলেন ত্রাণমন্ত্রী দুলু সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সড়কে দুর্বৃত্তায়ন সহ্য করা হবে না : সড়ক পরিবহন মন্ত্রী বরিশালে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনের মৃত্যু রাজশাহী সিটি হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ, জড়িত রাজনৈতিক সিন্ডিকেট ভিডিও ভাইরালের পর রাজশাহী নগরীতে নারী মাদক কারবারী গ্রেফতার