BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৫৯ বিজিবির অভিযানে পাথর বোঝাই ভারতীয় ট্রাকসহ ৫৯৩৫ বোতল সিরাপ জব্দ

৫৯ বিজিবির অভিযানে পাথর বোঝাই ভারতীয় ট্রাকসহ ৫৯৩৫ বোতল সিরাপ জব্দ

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: ৫৯ বিজিবির অভিযানে পাথর বোঝাই একটি ভারতীয় ট্রাকসহ ৫৯৩৫ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়েছে। শনিবার দিবাগত রাত ১১টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে এসব জব্দ করা হয়।

মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করে এক প্রেসনোটে জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ এর মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা পাথর ভর্তি ০১টি ভারতীয় ট্রাকসহ ফেন্সিডিল এর বিকল্প নেশাজাতীয় সিরাপের বিশাল চালান জব্দ করেছে।

গোপন সংবাদ এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ১১টার দিকে মহানন্দা ৫৯ বিজিবির সহকারি পরিচালক সেখ মনোয়ারুল ইসলাম এর নেতৃত্বে সোনামসজিদ বিওপি হতে একটি চৌকষ টহলদল সীমান্ত পিলার ১৮৫/২-এস হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামস্থ মক্কা স্কেলের পশ্চিম পাশে অবস্থিত জনৈক আলম ট্রেডার্স এর স্টোন ইয়ার্ডে পার্কিং-এ থাকা একটি ভারতীয় ট্রাকে (ডই৬৫-উ-৮৯২৪) তল্লাশী অভিযান পরিচালনা করে।

এতে বিজিবি টহল দল ওই ট্রাকে রক্ষিত পাথরের মধ্যে বিশেষভাবে ত্রিপল দিয়ে মোড়ানো অবস্থায় রাখা ফেন্সিডিল এর বিকল্প ২০ বস্তা নেশাজাতীয় সিরাপ জব্দ করতে সক্ষম হয়।

এ সময় ট্রাকের চালক ঘটনাস্থলে উপস্থিত না থাকায় এর সাথে সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরবর্তীতে বস্তাগুলো খোলার পর সর্বমোট ৫ হাজার ৯৩৫ বোতল নেশাজাতীয় (ঊংশঁভ উঢ সিরাপ-৩,৮৯৭ বোতল এবং ঋধরৎফুষ সিরাপ-২,০৩৮ বোতল) সিরাপ পাওয়া যায়। মাদকদ্রব্য বহনের দায়ে পাথরসহ ট্রাকটি জব্দ করা হয়েছে। বর্তমানে জব্দকৃত ট্রাক, জব্দকৃত পাথর এবং মাদকদ্রব্যের বিষয়ে বিজিবি’র পক্ষ হতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

উল্লেখ্য, ৫৯ বিজিবি ব্যাটালিয়ন বিগত ৩ মাসে সীমান্তে অভিযান চালিয়ে এ যাবৎ ১০ হাজার ৫৩৫ বোতল ফেন্সিডিল এর বিকল্প কয়েক ধরনের নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ফের বিয়ের পিঁড়িতে জেনিফার? নারী হকিতে অভিষেকে বাংলাদেশের রোমাঞ্চকর লড়াই চাঁদপুরে ফেসবুকে ইলিশের নামে অনলাইনে প্রতারণা, অতঃপর… মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পেল ৫ প্রস্তাব ধামইরহাটে ধানক্ষেত থেকে সাড়ে ৬ হাজার লিটার চোলাই মদ জব্দ ইরান অবরোধে দুটি বিমানবাহী রণতরিসহ ২৬ যুদ্ধজাহাজ মোতায়েন যুক্তরাষ্ট্রের দুর্ধর্ষ অভিযানে ভারতগামী জাহাজ জব্দ করল ইরান, আইআরজিসির ভিডিও প্রকাশ হরমুজ প্রণালিতে মাইন স্থাপনকারী যেকোনো জাহাজকে ‘গুলি করে ধ্বংস করার’ নির্দেশ ট্রাম্পের হরমুজে টোল বসিয়ে প্রথম আয়ের তথ্য প্রকাশ করলো ইরান জামালপুরে আগামী তিন মাস সব ধরনের আলোকসজ্জা নিষিদ্ধ